Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট সময় : 09:13:46 pm, Friday, 31 January 2025
  • 238 বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস পালিত

পলাশ সাহা নেত্রকোণা প্রতিনিধি

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের সম্মুখ নারী যোদ্ধা,মহিয়সী শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।

এ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি,বিরিশিরি এর আয়োজনে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র -সিপিবি- আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দিবসের প্রারম্ভে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে শহীদ হাজংমাতা রাশিমণি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

হাজংমাতা রাশিমণির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকার সুজন হাজং,বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং,আদিবাসী নেতা কমরেড অবনীকান্ত হাজং,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম,সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক কমরেড রূপন কুমার সরকার,কমরেড শামসুল আলম খান,যুগ্ন সম্পাদক কমরেড মোরশেদ আলম,কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. শাহ আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, এডভোকেট সজয় চক্রবর্তী, কবি ক্রসওয়েল খকসি, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, রাহী হাজং সহ অনেকে।

আলোচকরা বলেন,সমতল ভূমির কৃষকমুক্তির আন্দোলনের রূপদানকারী হাজংদের কাছে এই দিবসটি ব্যাপক তাৎপর্যপূর্ণ। হাজংরা রাশিমণিকে তাদের জনগোষ্ঠীর মাতা এবং শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের প্রতীক মনে করেন। টংক আন্দোলনে তাঁর অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য হাজংরা তাঁকে একজন বীরাঙ্গনার মর্যাদায় অভিষিক্ত করেন। হাজংদের জাতীয় জীবনে রাশিমণি একজন মহিয়সী নারী। একজন নারীর সম্ভ্রম রক্ষায় আরেকজন নারীর জীবন বলিদান ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস পালিত

আপডেট সময় : 09:13:46 pm, Friday, 31 January 2025