Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

সিলেটে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় মহিলা দলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:53 am, Tuesday, 28 January 2025
  • 150 বার পড়া হয়েছে

সিলেটে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় মহিলা দলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

সিনিয়র স্টাফ রিপোর্টার, সিলেট 
সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেছেন, আওয়ামীলীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা দেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারনে কারাগারে রেখেছিল, তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে দিন দিন নেত্রীর শারিরীক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে। ফ্যাসিস্ট সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। একের পর এক মামলা দিয়ে তাকে দেশে আসতে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল। রাষ্ট্রক্ষমতাকে দখলে রাখতে আমাদের নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ আমাদের নেতাকর্মীদের গুম করেছিল। আমরা এখনো তাদের কোন সন্ধান পাইনি। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।
সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ ফ্যাসিজম কায়েম করে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তাই রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। এই ৩১ দফা কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে।
গোয়াইনঘাট উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সভাপতি বেগম গুলবাহার।
গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমদ বাদশা ও আমির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আওয়ামীলীগ দেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছিল। তারা নেত্রীকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আমাদের গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের এখনো খোঁজ পাইনি। আওয়ামীলীগ পালিয়ে গেলেও তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই অতিদ্রুত প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুরব্বি মজর আলী, মনোহর আলী,দৌলতুর রহমান,আপ্তাতাব আলী মেম্বার,আনা মিয়া,মতিউর রহমান,হায়দার চৌধুরী, শেফুল মিয়া, নরই মিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

সিলেটে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় মহিলা দলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : 11:36:53 am, Tuesday, 28 January 2025