Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

জগন্নাথপুর পৌর সদরে ২ পুরনো সেতু এখন গলার কাঁটা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:22:25 pm, Sunday, 19 September 2021
  • 481 বার পড়া হয়েছে

জগন্নাথপুর পৌর সদরে ২ পুরনো সেতু এখন গলার কাঁটা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরে নলজুর নদীর উপর থাকা ২টি পুরনো সেতু এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কালের পরিক্রমায় সেতুগুলো সরু হয়ে যাওয়ায় যানজট লেগেই থাকে। প্রতিনিয়ত যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে সেতুগুলো ভেঙে নতুন অথবা প্রশ্বস্ত করার দাবি জোরালো হয়ে উঠেছে।
জানাগেছে, ১৯৮০ সালে জগন্নাথপুর থেকে সিলেটে যোগাযোগের একমাত্র মাধ্যম নলজুর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠে। তখন এরশাদ সরকারের আমলে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আছাব আলীর প্রচেষ্টায় ১৯৮৪-৮৬ সালে খাদ্য গুদামের কাছে সরকারি ভাবে নলজুর নদীর উপর একটি সেতু নির্মাণ হয়। এ সেতু নির্মাণকালে ইকড়ছই ও হবিবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে সাবেক পৌর মেয়র প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার প্রচেষ্টায় ব্যবসায়ীদের সহযোগিতায় ব্যক্তিগত ভাবে শহীদ মিনার এলাকায় নলজুর নদীর উপর আরেকটি সেতু নির্মাণ করা হয়। এ সময় নলজুর নদীর উপর এ ২টি সেতু হওয়ায় জগন্নাথপুর থেকে সিলেটের সাথে সরাসরি সড়ক যোগাযোগ হয়। এতে জনমনে আনন্দ দেখা দেয়।
এদিকে-কালের পরিক্রমায় দিনে দিনে জগন্নাথপুরে বাড়তে থাকে যানবাহন ও জনসংখ্যা। এসব পুরনো সেতু দিয়ে যানবাহন চলাচল সংকুলান হয় না। যে কারণে দীর্ঘদিন ধরে যানজটের ভোগান্তি লেগেই আছে। এর মধ্যে ২০১৯ সালে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের অধীনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর সদরের ভেতরে উন্নতমানের কাঙ্খিত বড় সড়ক হওয়ায় যানজট অনেকটা লাঘব হয়েছে। তবে পুরনো এসব সেতুর কারণে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না ভূক্তভোগী জনতা। প্রতিদিন এসব যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তাই আগের ২টি পুরনো সেতু ভেঙে নতুন অথবা প্রশ্বস্ত করার দাবি এখন জোরালো হয়ে উঠেছে।
এক সময় এ ২টি সেতু জগন্নাথপুরবাসীর জন্য ছিল আশির্বাদ। বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই জনস্বার্থে জরুরী ভিত্তিতে এসব সেতু ভেঙে নতুন অথবা প্রশ্বস্ত করতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান সেতুতে যানজটে আটকেপড়া ভূক্তভোগী পথচারী জনতাদের মধ্যে অনেকে। এ বিষয়ে ১৯ সেপ্টেম্বর রোববার জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, এসব পুরনো সেতুর কারণে কষ্ট পাচ্ছেন সাধারণ মানুষ। তাই মাননীয় পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, খাদ্য গুদামের কাছে পুরনো সেতু ভেঙে ১০ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হবে। শুধু সেতুর পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার সরানো হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহীদ মিনার এলাকার সেতুটিও পর্যায়ক্রমে হবে। তবে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, এখানে খুঁটি সরিয়ে বিকল্প লাইন টানার সুযোগ নেই। তাই বাধ্য হয়ে মাটির নিচ দিয়ে লাইন নিতে হবে। এতে এলজিইডি কর্তৃপক্ষ প্রয়োজনীয় খরচের অর্থ ছাড় দিলেই আমাদের লাইন সরানোর কাজ শুরু হয়ে যাবে। এতে প্রায় ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। #

ক্যাপশন-জগন্নাথপুরে পুরনো ২ সেতু-ছবি-১

রাত পোহালেই ভোট

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হচ্ছে। তাই রাত পোহালেই ভোট গ্রহণ নিয়ে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। এবারের নির্বাচনে সেক্রেটারি পদে ৩ ও সহ-সেক্রেটারি পদে ৪ সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সেক্রেটারি প্রার্থীরা হলেন, বর্তমান বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, নুর মোহাম্মদ ও মশাহিদ মিয়া ভূইয়া। সহ-সেক্রেটারি প্রার্থীরা হলেন, বর্তমান সহ-সেক্রেটারি লিটন মিয়া, রফিক উদ্দিন, বিশ্ব বৈদ্য ও আবদুল আলী।
১৯ সেপ্টেম্বর রোববার শেষ সময়ের গণ-সংযোগকালে নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। কে হচ্ছেন আগামী সেক্রেটারি ও সহ-সেক্রেটারি এ নিয়ে ভোটার সহ স্থানীয় জনমনে কৌতুহলের শেষ নেই। চারদিকে চলছে শুধু নির্বাচনী আলোচনা।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ডা.আবদুল আহাদ জানান, নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১২৭৯ জন ব্যবসায়ী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। #

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের হিমশিম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জগন্নাথপুর সদরের ভেতরে নলজুর নদীর উপর পুরনো ২টি সরু সেতুর কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এসব যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। ১৯ সেপ্টেম্বর রোববার দেখা যায়, সেতুতে লেগে থাকা যানজট নিরসনে জগন্নাথপুর ট্রাফিক পুলিশের টিআই মাহফুজ আলম, টিএসআই জহিরুল ইসলাম ও কনস্টেবল চন্দন পাল প্রাণপন চেষ্টা করছেন। #

ক্যাপশন-জগন্নাথপুরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের চেষ্টা-ছবি-২

নিকেশ বৈদ্য
তারিখ-১৯/০৯/২১

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

জগন্নাথপুর পৌর সদরে ২ পুরনো সেতু এখন গলার কাঁটা

আপডেট সময় : 09:22:25 pm, Sunday, 19 September 2021