Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু

নয় বছরের ভোগান্তিতে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:34:58 pm, Sunday, 5 September 2021
  • 275 বার পড়া হয়েছে

নয় বছরের ভোগান্তিতে এলাকাবাসী

মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর-গহীনখালী খালের উপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। এর পরও ঝুঁকি নিয়ে ব্যবহারের অনুপযোগী ওই সেতুটির ওপর দিয়ে যাতায়াত করছে উপজেলার হাজার হাজার মানুষ।

জানা গেছে, আয়রন সেতুটি বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘ নয় বছর ধরে। রাঙ্গাবালীর বাহেরচর ও ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী-বরইতলা যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রায় দেড়যুগ আগে নির্মাণ করা হয় সেতুটি। তবে দীর্ঘদিন পূর্বেই ভেঙে পড়েছে এই সেতুর কাঠের রেলিং। বিভিন্ন স্থানে কাঠের পাটাতন ভেঙ্গে লোকজন পারাপারের অযোগ্য হয়ে পড়েছে। ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিলেও সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেননি। দৈনন্দিন প্রয়োজনে অথবা স্থাণীয় রোগাক্রান্তদের চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হলে রেলিং বিহীন সেতুটি ব্যবহার করতে হয় এলাকাবাসীদের।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুটির এই দশায় জীবনের চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। রাঙ্গাবালী সদর উপজেলা ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান জানান, “নয় বছর পার হলেও সেতুটি সংস্কারের কোন বরাদ্দ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার দাবি জানিয়েছি। কিন্তু তাদের কোনো অগ্রগতি দেখছি না। স্থানীয়রা অনেকবার নিজ উদ্যোগে সংস্কার করেছে, কিন্তু বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে সেতুটি”। তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে। ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পে এই ব্রিজের নাম দেওয়া হয়েছে”।

স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি অনেক বার ভেঙে পরেছে। ব্যবসায়ীদের সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করা হয়েছিল কয়েকবছর পূর্বে, কিন্তু কাঠ ও বাঁশ দিয়ে মেরামত করায় স্থায়িত্ব বেশি দিন হয়নি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক

নয় বছরের ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় : 06:34:58 pm, Sunday, 5 September 2021