Dhaka , Tuesday, 19 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক। পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: নারায়ণগঞ্জের পূর্বাচলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-? “প্রধানমন্ত্রীর স্পিরিট বজায় রেখে সম্মিলিত উন্নয়নের তাগিদ প্রতিমন্ত্রী মীর হেলালের” দুর্গম চরে ঘূর্ণিঝড়ে ৪ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড, আহত শতাধিক বাংলাদেশের বিমানবন্দর আধুনিকায়নে আগ্রহী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান সরাইলের অরুয়াইলে সড়কের পাশে যুবকের গলা কাটা লাশ রাজাপুরে খাল খনন কাজ পরিদর্শনে ইউএনও, অনিয়ম রোধে দিকনির্দেশনা সাংবাদিককে মারধরের অভিযোগের পর ভুক্তভোগীকে কটাক্ষ করলেন ছাত্রদল নেতা হৃদয় শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের নিহত মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত রামু থানার এএসআই জাহিদের মানবিকতায় বাঁচল মা ও নবজাতকের প্রাণ প্রেমিকাকে গর্ভের সন্তানসহ হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার চলছে: মেয়র ডা. শাহাদাত।

রাজধানীর দক্ষিণখানে বাড়ি ভাংচুর লুটপাট ও বাড়িওয়ালাকে হত্যার হুমকি- মামলা দায়ের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:40 am, Monday, 16 September 2024
  • 148 বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানে বাড়ি ভাংচুর লুটপাট ও বাড়িওয়ালাকে হত্যার হুমকি- মামলা দায়ের।।

ইসমাইল আশরাফ

বিশেষ প্রতিনিধি।। 

রাজধানীর দক্ষিণখান নগরিয়াবাড়ি- মোশাইর এক বাড়িওয়ালাকে হত্যার হুমকি- বাড়ি ভাঙচুর- লুটপাট ও উক্ত বাড়ির ভাড়াটিয়াদের বাসা থেকে বের করে দিয়ে তালা মেরে রাখার অভিযোগ পাওয়া গেছে। দুষ্কৃতিকারীদের ভয়ে বাড়িওয়ালা এবং সকল ভাড়াটিয়ারা পলাতক রয়েছে। এই মর্মে দক্ষিনখান থানায় বিভিন্ন সময়ে জিডি এবং অভিযোগ দায়ের করা হয়েছে। 

সরজমিনে জানা যায়, মোহাম্মদ আতাউর রহমান খান বিগত ২০০৭ সালে এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম এর কাছ থেকে পাঁচ শতাংশ জমিসহ টিনের ঘর ক্রয় করেন। এরপর তিনি সেই জমিতে কয়েকটি টিনশেড ঘর স্থাপন করে ভাড়া দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই জমি বিক্রেতা রফিকুল ইসলাম গং বাড়িওয়ালা আতাউর রহমান খানকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকেন। এক সময় রফিকুল ইসলামের ছেলে জোরপূর্বক ২লাখ টাকা চাঁদা নেয় এবং তাতেও তারা ক্ষান্ত হয়নি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে চাঁদা দাবি করতে থাকে। 

বাধ্য হয়ে আতাউর রহমান খান গত ৪- ৯- ২৪ ইং তারিখে দক্ষিণখান থানায় রফিকুল ইসলাম- মেরাজুল ইসলাম- সিরাজুল ইসলাম- সকল পিতা- তারাজ উদ্দিন- তারেক রহমান- পিতা রফিকুল ইসলাম- বাসা নং-৭৫, ৪৭ নাম্বার ওয়ার্ড- নগরিয়াবাড়ি- দক্ষিণখানকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরর পর পুলিশ আসলে আসামিগণ পুলিশের সামনেই আতাউর রহমানকে মারতে আসে। পরে স্থানীয় ব্যক্তি রতন মিয়া মীমাংসার দায়িত্ব নিলে আসামিপক্ষ তা না মেনে হুমকি দিয়ে চলে যায়। 

আরো জানা যায়- রফিকুল ইসলাম একজন দাগি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। নাম প্রকাশ না করার সাথে একজন স্থানীয় ব্যক্তি জানান- ৫ আগস্ট সরকার পতনের সময় উত্তরা পূর্ব থানা লুটপাট করে অস্ত্র ছিনতাই এর ঘটনায় রফিকুল ইসলাম জড়িত। তাদের হাতে অনেক অস্ত্র আছে। তাদের সঙ্গে লাগতে গেলে যে কোন সময় গুলি করে মেরে ফেলতে পারে। 

এমতাবস্থায় আতাউর রহমান খান খুব মানবতর জীবন যাপন করছেন। আতাউর রহমান খান বলেন- আমি ছোটখাটো একজন ব্যবসায়ী। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে জমি ও বাড়ি আমি কিনেছি। এখন তাদের অত্যাচারে থাকতে পারতেছি না। বিভিন্ন সময়ে অচেনা-অজানা লোকজন আমার বাসার সামনে ঘোরাঘুরি করে। আমি ভীত। আমি যদি আর সুষ্ঠু বিচার না পাই এ বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

এবিষয়ে দক্ষিণখান থানায় ফোন করা হলে ওসি তাইফুর রহমান মির্জা বলেন- এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধৃত করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন- আইনের উর্ধে কেউ নয়। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন- আমরা সুবিচার নিশ্চিত করতে যথারীতি চেষ্টা করছি।।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার

রাজধানীর দক্ষিণখানে বাড়ি ভাংচুর লুটপাট ও বাড়িওয়ালাকে হত্যার হুমকি- মামলা দায়ের।।

আপডেট সময় : 06:59:40 am, Monday, 16 September 2024