Dhaka , Tuesday, 19 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক। পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: নারায়ণগঞ্জের পূর্বাচলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-? “প্রধানমন্ত্রীর স্পিরিট বজায় রেখে সম্মিলিত উন্নয়নের তাগিদ প্রতিমন্ত্রী মীর হেলালের” দুর্গম চরে ঘূর্ণিঝড়ে ৪ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড, আহত শতাধিক বাংলাদেশের বিমানবন্দর আধুনিকায়নে আগ্রহী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান সরাইলের অরুয়াইলে সড়কের পাশে যুবকের গলা কাটা লাশ রাজাপুরে খাল খনন কাজ পরিদর্শনে ইউএনও, অনিয়ম রোধে দিকনির্দেশনা সাংবাদিককে মারধরের অভিযোগের পর ভুক্তভোগীকে কটাক্ষ করলেন ছাত্রদল নেতা হৃদয় শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের নিহত মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত রামু থানার এএসআই জাহিদের মানবিকতায় বাঁচল মা ও নবজাতকের প্রাণ প্রেমিকাকে গর্ভের সন্তানসহ হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার চলছে: মেয়র ডা. শাহাদাত।

চাঁদপুরে বৃষ্টিতে জনজীবন স্থবির।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:15:02 pm, Sunday, 15 September 2024
  • 107 বার পড়া হয়েছে

চাঁদপুরে বৃষ্টিতে জনজীবন স্থবির।।

মোঃ কাউছার পাটোওয়ারী
বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুরে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে এখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে বাতাসের তীব্রতাও বেড়েছে। টানা বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল কমে গেছে। তবে কিছু কিছু হকার- রিকশাচালক ও শ্রমিকরা বাসা থেকে বের হয়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও সকাল ১০টার পরে খুলেছে।
সদরের অটোরিকশাচালক নুরুল ইসলাম বলেন- সকালে ভাড়া নিয়ে রামপুর ইউনিয়নের রাড়িচর এসেছি। এখন বৃষ্টির কারণে কোনো দিকে যেতে পারছি না। অনেক অটোরিকশা চালক বৃষ্টির কারণে ঘর থেকেও বের হতে পারছেন না।
সদরের বাগাদি ইউনিয়নের বাসিন্দা আলম মিয়া বলেন- চাঁদপুর সেচ প্রকল্প এলাকায় এর আগে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছুদিন বৃষ্টি কম থাকায় পানি ঘর থেকে নেমে যায়। এখন আবার আগের অবস্থা তৈরি হচ্ছে।
শহরের পুরাণ বাজার বাণিজ্যিক এলাকার বাসিন্দা মাহমুদুল আহসান বলেন- সকাল থেকে মুষলধারে বৃষ্টি। দুপুর হলেও অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সড়কও ফাঁকা। রিকশা ও অটোবাইকের সংখ্যা খুবই কম।
একই এলাকার বাসিন্দা শেখ আল মামুন বলেন, টানা বৃষ্টি ও বাতাসের তীব্রতায় নদীতে ঢেউ বেড়েছে। পানি বাড়েনি। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা নদীতে নামেনি। পুরো নদীই ফাঁকা।
শহরের নিউ ট্রাক রোড এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, গত রাত থেকে বৃষ্টি। সকালে দোকান খুলেছি দেরিতে। কারণ ক্রেতা খুবই কম। একান্ত দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দুপুর ১২টার পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করেছে।
এদিকে- গত এক সপ্তাহের অধিক চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আরও করুন অবস্থা পল্লী বিদ্যুৎ সমিতির। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ থাকে ৭-৮ ঘণ্টা।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব বলেন- শুক্রবার -১৩ সেপ্টেম্বর- রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার

চাঁদপুরে বৃষ্টিতে জনজীবন স্থবির।।

আপডেট সময় : 02:15:02 pm, Sunday, 15 September 2024