Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি

আবারও অনিশ্চিত বরিশালের জলাবদ্ধতা নিরসন: সাঁতার কাটা ঘরসংসার যেন নিয়তির খোঁড়াক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:56:19 am, Sunday, 15 September 2024
  • 113 বার পড়া হয়েছে

আবারও অনিশ্চিত বরিশালের জলাবদ্ধতা নিরসন: সাঁতার কাটা ঘরসংসার যেন নিয়তির খোঁড়াক।।

আরিফ আহমেদ
  
বিশেষ প্রতিবেদক।।
   
আবারও অনিশ্চিত বরিশালবাসীর জলাবদ্ধতা থেকে মুক্ত হবার পথ। যুগের পর যুগ জলাবদ্ধতায় সাঁতার কাটা ঘরসংসার যেন নিয়তির খোঁড়াক এখন বরিশালবাসীর। বিগত পনের বছরের শাসনামলে যাও একটু আশার আলো তৈরি হয়েছিল ২০২৩ সালের শেষে, তাও এখন অনিশ্চিত হয়ে গেছে। জনপ্রতিনিধি না থাকায় এসব বিষয়ে বলার ও করার আর কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেনা বরিশালের সাধারণ মানুষ। যদিও দায়িত্বপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার বলেছেন- আগের সব উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের একসপ্তাহ পার হলেও আগের কোনো কাজই চলমান পাওয়া যায়নি বরিশাল সিটি করপোরেশনের ৫৮ বর্গকিলোমিটারের কোথাও। দুদিনের বৃষ্টিতেই হাঁটু জলে হাটাহাটি নগরবাসীর। থমকে গেছে জীবনযাত্রার প্রায় সবটাই। আর নগরীর নবগ্রাম রোডতো এই মুহূর্তে পুরোপুরি কীর্তনখোলা নদীর রূপ ধারণ করেছে। তলিয়ে গেছে কাউনিয়া ও রূপাতলী হাউজিংসহ আশেপাশের এলাকা  পুরোটাই। আর নগরী ও জেলার অন্যসব নিম্নাঞ্চলের কথাতো বলাবাহুল্য।
গত শুক্রবার থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত থেমে ভারী বৃষ্টিপাত চলছে। শনিবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই ঘর থেকে বের হলেও দুপুরের মধ্যে ফিরে গেছেন ঘরে। বিকেল থেকে টানা বৃষ্টি চলেছে ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টা পর্যন্ত। আবহাওয়া অফিস থেকে কর্মকর্তা বশির আহম্মেদ বলেছেন, শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ১৭৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শক তাজুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ১৩৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বরিশালে। 
সরজমিনে গত ১৪ সেপ্টেম্বর বিকেলের ২ ঘণ্টার বৃষ্টিতে নগরীর বেশকিছু সড়কে হাটুপানি দেখা গেছে। তলিয়ে গেছে বগুড়া রোড -কলেজ রোড- আগরপুর, অক্সফোর্ড মিশন রোড। আর বটতলা মোড় থেকে নবগ্রাম রোড এই মুহূর্তে কীর্তনখোলার রূপ ধারণ করেছে। ইজিবাইক ও সিএনজি চলাচল বন্ধ। পায়ে চলা রিকশা ও পিকাপ নিয়ে চলাচল করছে মানুষ।  
একই অবস্থা বরিশাল জেলাধীন ৫-৬টি উপজেলার। জলাশয় ডোবা ভরাট হয়ে উপচে পরা পানিতে চলাচল সমস্যা নিম্নাঞ্চলের বাড়িঘরের বাসিন্দাদের । ধান খেতে পানি জমেছে অনেক স্থানে৷ সদর উপজেলার কয়েকটি খাল পুনঃখনন করার কারণে তার সুফল পাচ্ছে চাঁদপুরা ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মানুষ। কিন্তু কড়াপুড় রায়পাশায় জলাবদ্ধতায় আটকে গেছেন অনেক গ্রামবাসী। বরিশাল সিটি করপোরেশনের সাতটি খাল পুনরুদ্ধারের কাজ শেষ হবার আগেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান ঘটছে। যে কারণে স্থানীয় সাবেক সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত দুজনেই এলাকা ছাড়া। তবে তারা দুজনেই এলাকার জন্য উন্নয়নমুলক বেশকিছু প্রকল্প শুরু করেছিলেন শেষমুহুর্তে এসে। তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এতে করে  এলজিআরডি এর অধীনে কিছু কাজ শুরু হতে দেখা গেলেও পানি উন্নয়ন বোর্ডের কাজগুলো বন্ধ।  বরিশাল সিটি করপোরেশনের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানালেন বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক শওগত আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময়

আবারও অনিশ্চিত বরিশালের জলাবদ্ধতা নিরসন: সাঁতার কাটা ঘরসংসার যেন নিয়তির খোঁড়াক।।

আপডেট সময় : 09:56:19 am, Sunday, 15 September 2024