Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

কাঁঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে টাকা দিচ্ছে অন্য শিক্ষক রাজি না হওয়ায় শিক্ষার্থীকে মারধর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:29:37 pm, Friday, 13 September 2024
  • 126 বার পড়া হয়েছে

কাঁঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে টাকা দিচ্ছে অন্য শিক্ষক রাজি না হওয়ায় শিক্ষার্থীকে মারধর।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে আন্দোলন করতে এবং মারধরের জন্য শিক্ষার্থীদের টাকা দিয়ে উসকে দিচ্ছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যালয়ের ৭ম শ্রেনির এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওই বিদ্যালয়ের সহকারী প্রধাণ শিক্ষক সরোয়ার হোসেন সোহরাবের বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানাগেছে, ১০ সেপ্টেম্বর স্কুল চলাকালীন সময়ে দুপুর ১ টার দিকে সীমান্ত কে স্কুলের অফিস কক্ষে ডেকে নেয় সহকারী প্রধান শিক্ষক সারোয়ার হোসেন। তাকে ডেকে নিয়ে ৫০০ টাকা হাতে দিয়ে স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান স্কুলে আসলে তার উপর আক্রমণ করতে নির্দেশ দেন এবং আন্দোলন আরো কঠোর করতে বলেন। তখন সীমান্ত শিক্ষকের উপর আক্রমণ করতে অস্বীকৃতি জানালে তাকে চড় থাপ্পড় মারেন সরোয়ার হোসেন। সেই ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগ ওই বিদ্যালয়ের আর এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার সঠিক বিচার চেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সীমান্তর অভিভাবক মো. মনির বেপারী। 

এ বিষয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুরে খাবার সময় সীমান্ত ক্লাস থেকে বের হয়েছে তারপরে আর ক্লাসে ফিরে আসে নাই। 

এ বিষয়ে চেঁচরীরামপুর এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন জানান- সীমান্তকে আমি ডাকি নাই ও অফিস রুমে এসে শিক্ষকদের চেয়ারে বসেছে। আমি তাকে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে রেখেছি। মারধরের কোন ঘটনা ঘটে নাই। বর্তমানে পুলিশের লাঠিই হচ্ছে শিক্ষার্থীদের কাছে তাদেরকে মারতে যাবে কে। 

এ বিষয়ে চেঁচরীরামপুর এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, আমার বিরুদ্ধে এলাকার কিছু বহিরাগত লোক টাকা দিয়ে উসকে দিয়েছে বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সারোয়ার হোসেন। ২১ আগস্ট স্কুলে এসেছি তখন কিছু বহিরাগত লোকজন এসে আমার গাড়ি জ্বালিয়ে দিয়েছে, স্কুলের সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। এ বিষয়ে আমি আদালতে মামলা করেছি। এজন্যই আমি কিছুদিন যাবৎ স্কুলে আসিনা তবে শিক্ষার্থীকে মারধর করার ঘটনা কোন ভালো বিষয় না।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ

কাঁঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে টাকা দিচ্ছে অন্য শিক্ষক রাজি না হওয়ায় শিক্ষার্থীকে মারধর।।

আপডেট সময় : 02:29:37 pm, Friday, 13 September 2024