Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

ঈদগাহ হাইস্কুলে রাতের আধাঁরে তান্ডব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:33:57 am, Thursday, 12 September 2024
  • 168 বার পড়া হয়েছে

ঈদগাহ হাইস্কুলে রাতের আধাঁরে তান্ডব।।

ঈদগাঁও -কক্সবাজার- প্রতিনিধি।।
   
রাতের অন্ধকারে এবার কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তান্ডব চালানো হয়েছে। এসময় তান্ডবকারীরা স্কুলের অফিসে ঢুকে হিসাবে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র লুট করে নিয়ে যায়। 
বুধবার -১১ সেপ্টেম্বর- দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণ করছেন স্কুলের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এ ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। লুটপাটের ঘটনায় ঈদগাঁও থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়- বুধবার দিবাগত রাত ১ টার দিকে নৈশ প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষক ও হিসাব রক্ষাকারীর অফিসে ভাংচুর ও তান্ডব চালিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় অফিসের আলমিরা থেকে গুরুত্বপূর্ণ হিসাবের বিভিন্ন ফাইল ও নথিপত্র চুরি করা হয়। গত ২৮ আগস্ট থেকে চলমান ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম- অন্যায় ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি করে আসছিল একটি অংশ। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্যে প্রধান শিক্ষককে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। এ নিয়ে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটিও। এদিকে তদন্ত কর্মকর্তার তদন্ত ও পুরাে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল। তারই প্রেক্ষিতে এই ভাংচুর ও ফাইল চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি শিক্ষকদের। গত মঙ্গলবার রাত নয়টার দিকে ঈদগাঁও বাজারের একটি দুতলা ভবনে কয়েকজন শিক্ষক ও তাদের ভাড়া করা লোকদের নিয়ে গোপনে একটি মিটিং করা হয়। ধারণা করা হচ্ছে সেই গোপন সংলাপের পরেই নৈশ প্রহরী রাতের খাবার খেতে গেলে সুযোগ বুঝে তারা স্কুলে প্রবেশ করে এবং নিচতলার গ্রিলের তালাসহ দুটি অফিস কক্ষের তালা ভেঙ্গে এই তান্ডব ও লুটপাট চালানো হয়।
হাইস্কুলের নৈশ প্রহরী বাবুল জানান- রাত ১০ টার দিকে তিনি বাড়িতে গেলে স্কুলের মূল ফটকের দায়িত্ব দিয়ে যান সোনাধন নামের এক দারোয়ানকে। বাড়ি থেকে ফিরে এসে যথারীতি স্কুলের সব স্থান পরিদর্শন করতে গিয়ে দেখতে পান স্কুলের নিচতলার গ্রিলসহ দুটি অফিসের দরজার তালা ভাঙ্গা। তার সন্দেহ হলে ফোন করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হককে। সহকারী প্রধান শিক্ষকসহ স্কুলের অন্যান্য কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান অফিসের ভিতরে থাকা বিভিন্ন আলমিরার দরজা খোলা এবং কাগজপত্রগুলো অগোছালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সহকারি প্রধান শিক্ষক বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি মহোদয়কে অবগত করা হয়েছে বলেও জানান।
     
বুধবার সকালে ঈদগাঁও থানার দায়িত্বরত অফিসারসহ ঘটনা উৎঘাটনে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঈদগাঁও বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান- ঘটনা শুরুর পূর্বে মধ্যরাতে হাইস্কুলের দুইজন শিক্ষক ও তাদের সাথে বেশ কয়েকজনকে স্কুল গেইটের আশেপাশে বেশ কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এমনকি ওই শিক্ষকদের কারণে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন হয়েছিল বলেও জানান অন্য আরেক ব্যবসায়ী। স্কুলের অন্য একজন শিক্ষক বলেন, পুরো স্কুল ভবন সিসিটিভি ক্যামরার আওতায় ছিল। কিন্তু আশিক নামের একজন শিক্ষক দু’দিন আগে কারও বাঁধা না মেনে ইউএনওকেও না জানিয়ে সিসিটিভি ক্যামরার রেকর্ড লাইন বন্ধ করে দেন। এর একদিন পরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটানো হল। এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান প্রাক্তন শিক্ষার্থীরা।
এ বিসয়ে সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক জানান- সমস্ত কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এটি স্কুলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।
প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন- ষড়যন্ত্রকারীরা আমাকে ফাঁসানোর জন্যে আর কোন উপায় খুঁজে না পেয়ে এই ধরনের ঘৃণিত কাজ করেছেন। স্কুলের যাবতীয় হিসাব—নিকাশসহ গুরুত্বপূর্ণ নথিপত্র অফিসে সংরক্ষণ রাখা ছিল যা তদন্ত কর্মকর্তাদের সুষ্ঠু তদন্তের জন্যে যথার্থ। তার দাবি মূলত: তাকে অপরাধী বানাতে এসব নথিপত্র চুরি ও অফিসে তান্ডব চালানো হয়। না হয় যে সমস্ত নথিপত্র আমি নির্দোষ প্রমাণে যথেষ্ট তা কেন চুরি হবে-তিনি এই ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ

ঈদগাহ হাইস্কুলে রাতের আধাঁরে তান্ডব।।

আপডেট সময় : 05:33:57 am, Thursday, 12 September 2024