Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর কাশিমপুর চক্রবর্তী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায় আগুন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:24:51 am, Thursday, 12 September 2024
  • 240 বার পড়া হয়েছে

দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর কাশিমপুর চক্রবর্তী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায় আগুন।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

গাজীপুরে বিভিন্ন দাবিতে বুধবারও আন্দোলন করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধ- কারখানার ওয়্যার হাউসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়াও দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিলে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে- সন্ধ্যার দিকে যান চলাচল শুরু হয়।

বুধবার -১১ সেপ্টেম্বর- সকাল ৭টা থেকে গাজীপুরের লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায় অবস্থিত আড়ং ডেইরি ফুড প্রজেক্টের শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

এ সময় তারা বর্তমান বাজার দর অনুযায়ী ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা- ৮ ঘণ্টার বেশি কাজ করলে দ্বিগুণ ওভারটাইম- কোনো কর্মীকে ওভারটাইম করতে বাধ্য না করা- নারী শ্রমিকদের দিয়ে রাত্রিকালীন ডিউটিতে তাদের সম্মতিপত্র নেওয়া- দুর্ঘটনায় আহত কর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা- চাকরির বয়স অনুযায়ী বেতন বাড়াতে হবে- বার্ষিক আয়ের ৫% কর্মীদের বাধ্যতামূলক দেওয়া, নিয়োগের সময় কর্মীদের পূর্ণাঙ্গ নিয়োগ দেওয়া- কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে আইন মানা- কর্মীদের সাথে খারাপ আচরণ না করা ও সরকারি সকল ছুটি দেওয়ার দাবি জানান।
গাজীপুর শিল্পপুলিশের উপ-পরিদর্শক -এসআই- কামরুল ইসলাম বলেন- আমরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। পরে সেনাবাহিনী এসে মালিক এবং শ্রমিকদের সঙ্গে বসে দাবির বিষয়ে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন। 
অপরদিকে দুপুরের পর গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার ভার্গো এমএইচ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকাবায় অবরোধ করে রাখেন। দীর্ঘ ৫ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ব্যস্ততম মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের তৈরি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরাও। পরে সন্ধ্যা ৭টার কিছু সময় পর আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী এলাকায় বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিজ কারখানার শ্রমিকরা সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুপুরে শ্রমিকরা চক্রবর্তী এলাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানা ছুটি ঘোষণার দাবি করেন। এছাড়া ওইসব কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করে তাদের সাথে বিক্ষোভে অংশ নিতে বলেন। ওইসব কারখানার কাজ বন্ধ করে আন্দোলনে অংশ না নেওয়ায় বেক্সিমকো কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে গিয়ে জানালার কাচ ও গেট ভাঙচুর চালান।
এতে আতঙ্কিত হয়ে অনেক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে সারাবো এলাকায় বিগ বস কর্পোরেশন লিমিটেড কারখানার ওয়্যার হাউসে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। সেখানে এক্সপোর্টের ফেব্রিক্স ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা দমকল বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করেন। এতে দমকল কর্মীরা ফিরে আসেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা এলাকা ছাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি- ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।
বিগ বস কর্পোরেশন লিমিটেড কারখানার ম্যানেজার মোজাম্মেল হক টিপু বলেন- বেক্সিমকো কারখানার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা আমাদের কারখানাসহ বিভিন্ন কারখানায় এসে হামলা ও ভাঙচুর চালায়। পরে শ্রমিকরা আমাদের কারখানার ওয়্যার হাউসে অগ্নিসংযোগ করেন। সেখানে আমাদের মূল্যবান ফেব্রিক্স রয়েছে। এছাড়াও এর আশপাশে বসতবাড়ির দোকানপাটও রয়েছে।
বিক্ষোভে আন্দোলনের জেরে ইতোমধ্যে জেলার পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো গাজীপুরের গিলারচালা এলাকার ফমকম ফ্যাশন- অ্যাপারেল-২১ লিমিটেড- ফমকম প্রিন্টিং ও এমব্রডারি- কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল ও সদর উপজেলার শিরিরচালা এলাকার এস এম নিটওয়্যার লিমিটেড কারখানা। গতকাল একদিনের জন্য বন্ধ করা হয়েছিল ২৫টি কারখানা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের -জোন-২- পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন- বেক্সিমকো কর্তৃপক্ষ বলছে- তারা বেতন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শ্রমিকরা তাদের সময়ই দিচ্ছেন না। আজকের মধ্যেই সবার বেতন পরিশোধ করা হবে বলে তিনি আশা করছেন। অন্য যেসব কারখানায় আন্দোলন চলছে- সেখানে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন- বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসে। বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা এলাকা ত্যাগ করলে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি- ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। বিকেল ৫টা ৩২মিনিটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর কাশিমপুর চক্রবর্তী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায় আগুন।।

আপডেট সময় : 05:24:51 am, Thursday, 12 September 2024