Dhaka , Thursday, 26 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সামছুল আলম বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী

হাইকোর্টের নির্দেশে ভুলুয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ শুরু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:16:20 pm, Wednesday, 11 September 2024
  • 98 বার পড়া হয়েছে

হাইকোর্টের নির্দেশে ভুলুয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ শুরু।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যার পানি না নামায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।ফলে হাজার হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এ জলাবদ্ধতার অবসানকল্পে গত ৪ আগষ্ট নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভুলুয়া নদীতে থাকা সকল অবৈধ বাঁধ অপসারণের নির্মিত্তে হাইকোর্টে একটি রির্ট দায়ের করে। এরই পরিপেক্ষিতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা দিয়ে বয়ে চলা ভুলুয়া নদীতে থাকা অবৈধ বাঁধ অপসারণে হাইকোর্টের নির্দেশনায় কার্যক্রম শুরু হয়েছে। নদীটির কমলনগর উপজেলা অংশে অবৈধ বাঁধ নিয়ে টানা দুই দিন তদন্ত করেছে প্রশাসন। মঙ্গলবার -১০ সেপ্টেম্বর- দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
ওই দিন দুপুরেই সুপ্রিম কোর্টের আইনজীবী ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা আবদুস সাত্তার পালোয়ান হাইকোর্টের আদেশপত্র জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এসময় হাইকোর্টের আদেশের আলোকে ভুলুয়া নদীসহ লক্ষ্মীপুরের সব খাল অবৈধ দখল চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করতে লিখিত আবেদন করেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অবৈধ দখল উৎখাত করে খাল সমূহের পানি প্রবাহ নিশ্চিত করার দাবি উল্লেখ করা হয়।
এর আগে বুধবার -৪ সেপ্টেম্বর- সাত্তার পালোয়ান মানবসৃষ্ট বন্যা রোধে ভুলুয়া নদীসহ লক্ষ্মীপুর ও নোয়াখালীর সকল খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন। বৃহস্পতিবার -৫ সেপ্টেম্বর- লক্ষ্মীপুর ও নোয়াখালীর ভুলুয়া নদীসহ সকল খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এতে ভুলুয়া নদীতে অবৈধ দখলের ঘটনা তদন্ত ও অবৈধ বাঁধ অপসারণে সময় বেঁধে আদেশ দেওয়া হয়েছে। আদেশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ দখলের ঘটনায় তদন্ত শুরু করতে হবে। তদন্তপূর্বক ১০ কর্ম দিবসের মধ্যে দখল উচ্ছেদ করে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে হাইকোর্টকে প্রতিবেদন দিতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট সাত্তার পালোয়ান বলেন- ৪৫ দিনেরও বেশি সময় ধরে ভুলুয়া এলাকায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার পানি কমবে কি না তা অনিশ্চিত হয়ে পড়েছে। এজন্য প্রথমেই ভুলুয়া নদী থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে তদন্ত করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষে নদী থেকে অবৈধ বাঁধ অপসারণের জন্য ১০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন- আমি হাইকোর্টের আদেশ লক্ষ্মীপুর জেলা প্রশাসককে হস্তান্তর করেছি। পত্রপত্রিকায় সংবাদ দেখে ইতিমধ্যে তিনি অবৈধ বাঁধ চিহ্নিতের ঘটনায় তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। প্রশাসন শতভাগ কাজ করবে বলে জানিয়েছে। তবে এতে তারা জনসম্পৃক্ততা চেয়েছে। মানবসৃষ্ট বন্যার কারণ সকল খালের বাজারের অংশ প্রভাবশালীরা দখল করে রেখেছে। সেই দখলদারদের জরিমানার আওতায় আনা হোক। অবৈধ স্থাপনাগুলো ভাঙা হোক। যেভাবেই হোক খালগুলো দখলমুক্ত করতে হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক -ডিসি- সুরাইয়া জাহান বলেন, ভুলুয়া নদী থেকে অবৈধ বাঁধ অপসারণে হাইকোর্টের নির্দেশনা হাতে পেয়েছি। এর আগে পত্রপত্রিকার মাধ্যমে নিদের্শনার বিষয়টি জানতে পেরে আমরা কাজ শুরু করেছি। পানি উন্নয়নবোর্ডসহ সহকারী কমিশনার -ভূমি- ও সার্ভেয়াররা টিম নিয়ে কাজ করছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে- লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার মধ্য দিয়ে মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত ভুলুয়া নদীর লক্ষ্মীপুর অংশের দৈর্ঘ্য ৭৬ কিলোমিটার। জলাধারটি আগে গড়ে ৩০০ মিটার চওড়া হলেও এখন কমে গড়ে ১০০ মিটার হয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন

হাইকোর্টের নির্দেশে ভুলুয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ শুরু।।

আপডেট সময় : 12:16:20 pm, Wednesday, 11 September 2024