Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সুন্দরগঞ্জে এক স্কুলে দুই ভারপ্রাপ্ত প্রধান ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:24:23 am, Wednesday, 11 September 2024
  • 167 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে এক স্কুলে দুই ভারপ্রাপ্ত প্রধান ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের অভিযোগ।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
    
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নূতন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়ে দুইজন ভারপ্রাপ্ত প্রধানের দ্বন্দ্ব নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন স্কুলের শিক্ষক-কর্মচারীর ও এলাকাবাসীর একাংশ।
           
বুধবার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে স্কুলের জ্যোষ্ঠ সহকারি শিক্ষক মো. আশরাফ আলী বলেন, স্কুলের ভূয়া সনদধারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার মোছা. জাহেনুর বেগম গত মঙ্গলবার বহিরাগত কিছু সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে এসে শিক্ষক-কর্মচারীর সাথে অশালীন আচারণ করেন ও তাদেরকে অফিস কক্ষে আটকে রেখে সাদা কাগজে স্বাক্ষর নেন এবং লাঞ্চিত করেন। জাহিনুর বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনে নিতে হবে মর্মে বহিরাগতরা স্বাক্ষর নেন এবং জাহেনুর বেগমকে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন। এ সময় অপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম স্কুলের জরুরী কাজে ঢাকায় ছিলেন। আটকে রাখা শিক্ষক-কর্মচারীদের উদ্ধারের জন্য অনলাইনে পুলিশ প্রশাসনের সহায়তা চেয়ে ছিলেন কিন্তু উপজেলা নিবার্হী অফিসারের অনুমনি না পাওয়ায় পুলিশ সেখানে যায়নি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে শিক্ষক-কর্মচারীগণ স্কুল হতে চলে যান। সম্মেলনে ৬ জন শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন।
         
স্কুলের প্রতিষ্ঠাতা মকবুল হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান দাবিদার জাহেনুর বেগমের সনদ ভুয়া এবং তার নিয়োগে অনিয়ম রয়েছে। তিনি বহিরাগত লোকজন নিয়ে এসে শিক্ষক-কর্মচারীগণকে অকর্থভাষায় গালমন্দ করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন।
         
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার জাহেনুর বেগম জানান, তিনি স্কুলের সহকারি প্রধান শিক্ষক এবং সাবেক প্রধান শিক্ষক অবসরের যাওয়ার সময় তাকে দায়িত্ব দিয়ে গেছেন। সে কারণে তিনি ভারপ্রাপ্ত প্রধান দাবিদার। কিন্তু জাহিদুল ইসলাম তার বিরুদ্ধে ভূয়া কাগজপত্র সৃজন করে হাইকোর্টে ও বিভিন্ন দপ্তরের একাধিক মামলা করে এবং অভিযোগ দিয়ে জোরপূর্বকভাবে কিছু দায়িত্ব পালন করছেন। 
       
অপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান- স্কুলের সৃষ্ট জটিলতা নিরসনের জন্য লক্ষে কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষক-কর্মচারীগণ তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এছাড়া হাইকোর্টের মামলার আদেশের ভিত্তিত্বে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
         
উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম জানান- স্কুলটির দুইজন ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিয়ে হাইকোর্টে একাধিক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরে ডজন খানেক অভিযোগও রয়েছে। মামলা চলমান থাকায় দ্বন্দ্ব নিরসন জটিল হয়ে পড়েছে। গত মঙ্গলবারের ঘটনা নিয়ে তিনি বলেন সেখানে ছাত্র, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীর বিষয় সেখানে পুলিশের উপস্থিতি দুঃখজনক।     

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

সুন্দরগঞ্জে এক স্কুলে দুই ভারপ্রাপ্ত প্রধান ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের অভিযোগ।।

আপডেট সময় : 11:24:23 am, Wednesday, 11 September 2024