Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপুরে আ.লীগ নেতাদের ছবি দিয়ে বাড়ি সাজানো সেই চেয়ারম্যান গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:25 am, Tuesday, 10 September 2024
  • 136 বার পড়া হয়েছে

দুর্গাপুরে আ.লীগ নেতাদের ছবি দিয়ে বাড়ি সাজানো সেই চেয়ারম্যান গ্রেফতার।।

এম. শাহাবুদ্দিন
রাজশাহী- প্রতিনিধি।।
   
আওয়ামী লীগ নেতাদের ছবি দিয়ে বাড়ি সাজানো সেই ইউপি চেয়ারম্যান মোজাহার আলীকে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় গ্রেফতার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ। তিনি উপজেলার ঝালুকা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার আলী।
রবিবার -৮ সেপ্টেম্বর- দিবাগত রাতে তাকে চৌপুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে- দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের একটি বাড়ির সাজসজ্জাতে প্রায় সবারই চোখ আটকে যেত। বাড়িতে শেখ মুজিবুর রহমানের ছবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি- বাড়ির দেয়ালে ছিলো- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য- মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন- পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সাংসদ প্রয়াত তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ- পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান- জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমানসহ জাতীয়- জেলা ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর ছবি।
আর অন্যটিতে ছিলো  বাড়ির কর্তা ঝালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহার আলী মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীর ছবি।
আরো জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে মোজাহার চেয়ারম্যানের মেজ ছেলে তাজমহল মন্ডল ও ছোট ছেলে সান্টু মন্ডলের বিয়েতে এভাবেই নেতাদের ছবি দিয়ে সাজানো হয়েছিলো প্রবেশ দ্বারগুলো। শুধু প্রবেশদ্বার নয় পুরো বাড়ির বিভিন্ন দেয়াল সাজাতে ব্যবহার করা হয়েছিলো আওয়ামী লীগ নেতাদের ছবি। সেই সময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিলো। পরে সরকার পতনের পর ছবিগুলো সরিয়ে ফেলে এলাকাবাসী। 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এবিএম মাসুদ পারভেজ বলেন, হত্যাচেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে এজাহারনামীয় ৭০ জন ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশের হাতে গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 
প্রসঙ্গত-গত ৩ -সেপ্টেম্বর- দিবাগত রাতে উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন হত্যাচেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে এজাহারনামীয় ৭০ জন ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে থানায় একটি  মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

দুর্গাপুরে আ.লীগ নেতাদের ছবি দিয়ে বাড়ি সাজানো সেই চেয়ারম্যান গ্রেফতার।।

আপডেট সময় : 06:17:25 am, Tuesday, 10 September 2024