Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

আমতলীতে নকল বীজে সর্বস্বান্ত কৃষক- ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:51 am, Monday, 9 September 2024
  • 196 বার পড়া হয়েছে

আমতলীতে নকল বীজে সর্বস্বান্ত কৃষক- ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন।।

সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে নকল ধান বীজ রোপন করার ১ মাসের মধ্যে চারায় ধান আসায়  চরম বিপাকে পড়েছে উপজেলার গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক।ভুক্তভোগী কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। 
সোমবার -৯ সেপ্টেম্বর- বেলা ১১ টায় গোছখালী গ্রামের কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে নকল বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্থ  কৃষকরা জানান- বীজ বিক্রয়ের স্থানীয় ডিলার মোঃ চাঁন মিয়ার  কাছ থেকে ১ মাস আগে প্রাইম কোম্পানীর লাল গুটি স্বর্না বীজধান ক্রয় করে রোপণ করেন । কিন্তু ধান বিজ রোপনের ১ মাসের মধ্যে ধান চারার গর্ভে ধান ধান চলে এসেছে । এতে  গোছখালী গ্রামের  ৫০ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক ওসমান গনি- মনিরুল- বেল্লাল- মজিবর খলিফা- আব্দুর রব মনির- আমজেদ তালুকদার- রফিক- আল আমিন- সাইদুল- হানিফ- জামাল গাজী- জালাল প্যাদা- মহসিন প্যাদা- চান মিয়া তালুকদার- ছালাম মোল্লা- আল আমিন  বলেন- আমরা কৃষকরা স্থানীয় ডিলার মোঃ চাঁন মিয়ার কাছ থেকে ৭৭০ টাকা করে প্রাইম কোম্পানীর ১ কেজির বস্তার লাল গুটি স্বর্না ধান বিজ ক্রয় করে  ধান চারার জন্য রোপন করি। কিন্তু রোপনের ১ মাসের মধ্যে ধান চারায় থোড় ধরেছে -ধান চারায় ধান ফলেছে-  এখন আমাদের কৃষকদের প্রায় ৫০ একর জমিতে ধানের চারা রোপন করতে পারবোনা। এখন নতুন করে চারা করার সময় ও নাই  আর কোথায় ও চারা বিজ পাওয়া যাচ্ছেনা। আমরা ক্ষতিগ্রস্থরা ধান বিজ বিক্রয়কারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড সন্স এর  ডিলারের কাছ থেকে ক্ষতিপূরন ও তার বিচারের দাবী জানাই উপজেলা প্রশাসনের কাছে।
এব্যাপারে  স্থানীয় ডিলার মো. চান মিয়া বলেন, আমতলী হাসপাতাল রোডের ইউনুস  এন্ড সন্স এর ডিলার ইউনুস মিয়ার কাছ থেকে  এই বিজ  পাইকারী ক্রয় করে কৃষকদের কাছে বিক্রি  করেছি। বিষয়টি ইউনুস ডিলারকে জানানো হয়েছে । আমিও ইউনুস ডিলারের বিচার চাই। 
এ প্রসঙ্গে  আমতলীর ইউনুস এন্ড সন্স এর মালিক বীজ ডিলার মো. ইউনুস মিয়া বলেন- লালগুটি স্বর্না ধানের বীজ রোপনরে ২৫ দিনের মধ্যে চারা  রোপন করতে হবে। কৃষকরা  দেড় মাস বয়সে  চারা রোপন করায় চারার গর্ভে ধান চলে এসেছে। আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা বলেন বিষয়টি শুনেছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম বলেন- তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

আমতলীতে নকল বীজে সর্বস্বান্ত কৃষক- ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন।।

আপডেট সময় : 08:56:51 am, Monday, 9 September 2024