Dhaka , Saturday, 4 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।। পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-:রেলমন্ত্রী। রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ

গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ কমপক্ষে ৬০ কারখানায় ছুটি ঘোষণা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:19 am, Wednesday, 4 September 2024
  • 145 বার পড়া হয়েছে

গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ কমপক্ষে ৬০ কারখানায় ছুটি ঘোষণা।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
   
আজ বুধবার গাজীপুরের শ্রীপুর ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে- গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। উপজেলার নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিকরা আজ বুধবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। তাদের মধ্যস্থতায় পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যান।এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু-পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।আন্দোলনরত শ্রমিকরা জানান- কারখানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, বেতন-ভাতা পরিশোধ করছে না। 
অপরদিকে বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে। পরবর্তীতে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে- সেসব কারখানা কর্তৃপক্ষও কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই অঞ্চলের অন্তত ৬০টি ছোট-বড় পোশাক কারখানায় ছুটি ঘোষণার তথ্য পাওয়া গেছে। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় নবীনগর-চন্দ্রা এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক। পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান  – বিক্ষোভের মুখে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ- সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। 
এদিকে- গাজীপুরের টঙ্গীতে বিসিক  শিল্প এলাকায় শ্রমিক নামধারীদের বিভিন্ন ইস্যু নিয়ে শিল্প কারখানায় হামলা- ভাঙচুর ও  নৈরাজ্য ঠেকাতে আজ বুধবার সকাল থেকে বিসিক পাড়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে পাহারা বসিয়েছেন। গার্মেন্টস সেক্টরের স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে- সেজন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক- টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী- বিএনপি নেতা সবিরুল গাজী- বেনজির আহম্মেদ পিন্টু- নুরে আলম জিকু- কাউসার আহম্মেদ- গাজী আমান- আমিনুল ইসলাম আমিন- মহসীন গাজী ও আসাদুজ্জামান মামুনসহ বিএিনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।  গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান -টঙ্গী  বিসিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা সরব থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ কমপক্ষে ৬০ কারখানায় ছুটি ঘোষণা।।

আপডেট সময় : 11:11:19 am, Wednesday, 4 September 2024