Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:14:13 am, Sunday, 30 June 2024
  • 190 বার পড়া হয়েছে

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।।

ইবি প্রতিনিধি।।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আগামীকাল সোমবার -১ জুলাই- থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। রোববার পর্যন্ত পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকলেও সোমবার থেকে সকল একাডেমিক ও দপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার -৩০ জুন- সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মরিতি ঘোষণা করেছে। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরাও ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মরিতি পালন করবো। কর্মরিতির অংশ হিসেবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ রাতে সমিতির অনলাইন সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি ঘোষণা করবো।

এদিকে দাবি আদায়ে আজ সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে সংগঠনটি। শিক্ষকরা ক্যাম্পাসে উপস্থিত হলেও ক্লাসে অংশ নেননি। তবে পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকায় কয়েকটি বিভাগে পরীক্ষা নিতে দেখা গেছে। কর্মবিরতি পালন ছাড়াও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

একই দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ ও দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতি। বেলা ১০ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সমিতির সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের নেতৃত্বে বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে কর্মকর্তারা বলেন- সরকার সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছে- তা আমরা প্রত্যাহার চাই। আমরা চাই আগের পেনশন স্কিম বহাল থাকুক। সরকারের আমলারা আমাদের পেনশনের সুবিধা থেকে বঞ্চিত করার পায়তারা করছে। আমরা তাদের এই উদ্দেশ্য সফল করতে দিবো না।  আমরা আমাদের দাবি উপাচার্যের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়- তাহলে আমরা কঠোর আন্দোলনে নেমে পড়বো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।।

আপডেট সময় : 11:14:13 am, Sunday, 30 June 2024