Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

পাবনায় প্রচন্ড তাপপ্রবাহে ফেটে নষ্ট হচ্ছে দেশি লিচু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:20:24 am, Sunday, 5 May 2024
  • 118 বার পড়া হয়েছে

পাবনায় প্রচন্ড তাপপ্রবাহে ফেটে নষ্ট হচ্ছে দেশি লিচু।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে মোজ্জাফ্ফর জাতের -দেশি- লিচু অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহে কালচে হয়ে ফেটে যাচ্ছে। আর মাত্র ৭-১০ দিনের মধ্যে ঈশ্বরদীর বাজারে উঠবে দেশি লিচু।
স্থানীয়দের কাছে যা আঁটি লিচু হিসেবে পরিচিত। বিরূপ আবহাওয়ার কারণে লিচু পাকার হলুদ ও লালচে রং ধারণের সঙ্গে সঙ্গেই লিচুর উপরের আবরণ কালচে হয়ে ফেটে যাচ্ছে। 
তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে এ বছর প্রতিটি লিচু গাছের প্রায় ৪০-৫০ ভাগ গুঁটি ঝরে গেছে। এবার লিচু পাকার ঠিক এক সপ্তাহ আগে কালচে হয়ে ফেটে যাওয়ায় চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন।
কৃষিবিদরা জানান- ঈশ্বরদী সুমিষ্ট ও রসালো লিচুর জন্য বিখ্যাত। এখানে চায়না- বোম্বে- মোফাজ্জরসহ দেশি জাতের বিভিন্ন লিচুর বাণিজ্যিকভাবে আবাদ হয়। লিচু ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী। 
তাপমাত্রা এরচেয়ে বেশি হলে লিচু ফলনের ওপর বিরূপ প্রভাব পড়ে। প্রায় এক মাস ধরে ঈশ্বরদীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৯-৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। 
ফলে লিচুর আকার ছোট হয়ে এবং সুমিষ্ট এ ফলের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈশ্বরদীর মিরকামারীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিচু চাষি আব্দুল জলিল বলেন- আমাদের বেশ কয়েক জাতের লিচু চাষ হয়। এরমধ্যে দেশি বা আঁটি জাতের লিচু সবার আগে বাজারে উঠে। 
প্রতি বছর মে মাসের ১০-১৫ তারিখের মধ্যে বাজারজাত হয়। এবার অনাবৃষ্টির কারণে লিচু আকারে ছোট হয়ে গেছে। লিচু যখন পাকার উপযোগী হয় তখন লিচুর চামড়া পাতলা হয়ে যায় লিচুর ভিতরের অংশ বড় হতে থাকে। 
লিচু যখন পাকার উপযোগী হয় তখন কোনো অবস্থাতে ৩০ ডিগ্রি তাপমাত্রার বেশি ধারণ করতে পারে না। আমাদের এখানে এখনতো তীব্র তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহ এভাবে আর সাতদিন থাকলেই দেশি লিচু অবস্থা খারাপ হয়ে যাবে।
মানিকনগর গ্রামের লিচু চাষি আইয়ুব আলী পান্না বলেন- দেশি জাতের লিচু পাকার উপযোগী লালচে রং ধারণের সঙ্গে সঙ্গেই তা তীব্র রোদে পুড়ে কালো বর্ণ হয়ে যাচ্ছে। আর এক সপ্তাহ যদি এরকম তাপপ্রবাহ থাকে তাহলে দেশি জাতের লিচুর ব্যাপক ক্ষতি হবে। এটি আমরা বাজারজাত করতেই পারবো না।
একই গ্রামের কৃষক বাদশা আলী কারিগর বলেন- খরার কারণে পাকার উপযোগী হওয়া মাত্র দেশি লিচু তীব্র তাপে পুড়ে কালচে হয়ে যাচ্ছে। আমরা এ অঞ্চলের সাধারণ চাষিরা লিচুর ওপর নির্ভরশীল। লিচুর ফলন খারাপ হলে আমাদের স্ত্রী-সন্তান নিয়ে চলাচল কষ্ট হয়ে যাবে।
সাহাপুর গ্রামের লিচু বাগান মালিক ও স্কুল শিক্ষক জিয়াউল ইসলাম জিয়া বলেন- তীব্র তাপদাহের কারণে দেশি জাতের লিচু পাকার ঠিক আগ মুহূর্তে লিচু-চামড়া পুড়ে কালচে হয়ে যাচ্ছে। দেশি লিচু পুড়ে যাওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। 
লিচু চাষে প্রত্যেকটা কৃষকরা সেচ, সার, কীটনাশকের পেছনে ব্যাপক খরচ করেন। পাশাপাশি চাষিদের ব্যাপক শারীরিক পরিশ্রম হয়। এতকিছুর পর যদি লিচু পাকার পূর্ব মুহূর্তে নষ্ট হয়ে যায় তাহলে কৃষকদের হাহাকার করা ছাড়া আর কিছুই থাকে না।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন- প্রায় এক মাস ধরে মাঝারি- তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। তাপমাত্রা ৩৯-৪৩ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। এতে সূর্যের তীব্র প্রখরতায় মানুষের পাশাপাশি প্রকৃতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সলিমপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন- মোজাফ্ফর জাতের দেশি লিচু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। অতিরিক্ত তাপমাত্রায় এটি পুড়ে কালচে হয়ে যায়। 
শুধুমাত্র গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ ও গাছের ওপরে পানি ছিটানোর মাধ্যমে এটি কিছুটা রোধ করা যেতে পারে। এছাড়াও লিচুর কালচে রং রোধ করতে চাষিরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন- বৃষ্টি না হলে লিচুর গুঁটির চামড়া পুড়ে যাবে। চলতি মৌসুমে ঈশ্বরদীতে কোনো বৃষ্টি হয়নি। এজন্য গাছের গোড়ায় নিয়মিত সেচ চালু রাখতে হবে। 
সম্ভব হলে গাছের ওপর পানি ছিটিয়ে দিতে হবে। একই সঙ্গে লিচু পাকার মৌসুমে তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি হলেই লিচু শুকিয়ে ঝরে পড়তে পারে। সেজন্য উঠান বৈঠকের মাধ্যমে চাষিদের লিচু গুঁটি ঝরা ও গুঁটির চামড়া পুড়ে যাওয়া রোধে নানা পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

পাবনায় প্রচন্ড তাপপ্রবাহে ফেটে নষ্ট হচ্ছে দেশি লিচু।।

আপডেট সময় : 05:20:24 am, Sunday, 5 May 2024