Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

ফেসবুকে হা- হা রিয়েক্ট- যুবক ছুরিকাঘাতে আহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:54:33 am, Thursday, 2 May 2024
  • 190 বার পড়া হয়েছে

ফেসবুকে হা- হা রিয়েক্ট- যুবক ছুরিকাঘাতে আহত।।

মৌলভীবাজার প্রতিনিধি।।

ফেসবুক স্টোরিতে হা- হা- রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছে৷ শ্রীমঙ্গলের কলেজ সড়কের একটি গেস্ট হাউজের পাশে ঘটনাটি ঘটে৷ ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম স্বপ্ন দাশ -১৯-৷

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়- রাত আটটার দিকে আহত স্বপ্ন ও অভিযুক্ত তানভীর হোসেনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তানভীর স্বপ্নকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। স্বপ্নের চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হলে তানভীর সেখান থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্বপ্নকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

আহত স্বপ্ন দাশ জানান- বেশ কিছুদিন ধরেই তানভীর রাস্তাঘাটে আমাকে বিরক্ত করতো। আমি সাইকেল নিয়ে বের হলে সে আমাকে গাড়ী দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতো- মেসেঞ্জারে আমাকে গালাগালি করতো। ফেসবুকে আমি একটা স্টোরি দেই- সেই স্টোরিতে তানভীর হা- হা- রিয়েক্ট দেয়। রিয়েক্ট দেওয়া নিয়ে তার সাথে আমার তর্ক হয়। পরে সে আমাকে গ্রীনলিফ গেস্ট হাউজ আমার কর্মস্থল থেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। আমি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি- পরে আর কিছু বলতে পারিনা।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত তানভীর শহরের কালীঘাট সড়কের ব্যবসায়ী মধু মিয়ার ছেলে।

অভিযুক্ত তানভীর ও তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আহত স্বপ্ন দাশ এর মামা ও গ্রীনলিফ গেস্ট হাউজ এর প্রতিষ্ঠাতা এস কে দাস সুমন জানান- স্বপ্ন দাশকে ফেসবুকে তর্কের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যার উদ্দেশ্য কলেজ রোডে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয় রাতে। উক্ত ঘটনায় কালীঘাট রোডের ব্যবসায়ীর ছেলে সন্ত্রাসী তানভীর নেতৃত্ব দেয়। এরকম সন্ত্রাসী হামলার ঘটনা যেন আমাদের শান্তির শহর শ্রীমঙ্গল আর না হয়। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য শ্রীমঙ্গল থানা পুলিশকে বিনীতভাবে অনুরোধ করছি। আমার ভাগীনার অবস্থা ভালো না। অনেক রক্তকরন হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন- এ ব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ হয় নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

ফেসবুকে হা- হা রিয়েক্ট- যুবক ছুরিকাঘাতে আহত।।

আপডেট সময় : 11:54:33 am, Thursday, 2 May 2024