Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ- লাখ টাকার মাছ নিধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:52 am, Thursday, 2 May 2024
  • 154 বার পড়া হয়েছে

শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ- লাখ টাকার মাছ নিধন।।

জেলা প্রতিনিধি শরীয়তপুর।।
  
দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভাইয়ের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে দাবি করে থানায় অভিযোগ করা হয়েছে।
বুধবার -১ মে- বিকেলে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হিজলতলা গ্রামে গিয়ে দেখা যায় মোতালেব সরদারের পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।
  
ভুক্তভোগী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, হিজলতলা গ্রামের পশ্চিম সোনামুখি এলাকার গগন সরদারের দুই ছেলে মোতালেব সরদার ও মোতাহার সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বে জের ধরে বেশ কয়েকবার মোতাহার সরদার তার ভাই মোতালেব সরদারের পুকুরের মাছ মেরে ফেলার চেষ্টা করে। গতকাল বুধবার রাতে মোতাহার সরদার অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে মোতালেব সরদারের পুকুরে বিষ প্রয়োগ করে৷ বিষক্রিয়া হয়ে পুকুরের সব মাছ মারা গেলে স্থানীয় সুরভী আক্তার পুকুরের মালিক মোতালেব সরদারকে খবর দেয়। এরপর পুকুর পাড়ে গিয়ে মোতালেব সরকার দেখতে পান পুকুরের রুই- কাতলা- মৃগেল- টেংড়া- ফলি- বেলে- শিং- কই সহ বিভিন্ন প্রকার মাছ বিষের প্রভাবে মরে পানিতে ভেসে উঠেছে। এতে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর তিনি বিষয়টি থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
  
পুকুরের মালিক মোতালেব সরদার বলেন- সকালে খবর পেয়ে পুকুর পাড়ে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এক বছর ধরে আমি মাছের পরিচর্যা করেছি। রমজানেও একটি মাছ ধরে পরিবার নিয়ে খাইনি ভালো দামের আশায়। আমার ভাই মোতাহার সরদার ছাড়া এলাকায় আমার কোনো শত্রু নেই। সে ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। আমি থানা পুলিশকে জানিয়েছি। এঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।
  
অভিযোগ অস্বীকার করে মোতাহার সরদার বলেন- আমার ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে আমার শত্রুতা আছে একথা ঠিক। কিন্তু তার পুকুরের মাছ কীভাবে মরল সে বিষয়ে আমি কিছুই জানি না।
  
বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ- লাখ টাকার মাছ নিধন।।

আপডেট সময় : 07:10:52 am, Thursday, 2 May 2024