Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

ইবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ক্যাম্পাসে ইউজিসি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:58 am, Tuesday, 23 January 2024
  • 166 বার পড়া হয়েছে

ইবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ক্যাম্পাসে ইউজিসি।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন  দুর্নীতির অভিযোগের তদন্ত করতে ক্যাম্পাসে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের-ইউজিসি-একটি প্রতিনিধি দল।
সোমবার-২২ জানুয়ারি-সকাল ৯টা থেকে তদন্ত কার্যক্রম শুরু করেন তারা। টানা সাড়ে সাত ঘন্টা তদন্ত শেষে বিকেল সাড়ে ৪ টার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। এর আগে গতকাল রবিবার বিকেলে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। 
জানা যায়, তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক পরিচালক-পরিকল্পনা ও উন্নয়ন- পরিচালক-অর্থ ও হিসাব-প্রধান প্রকৌশলী, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রধানদের থেকে পৃথকভাবে সাক্ষাৎকার গ্রহণ করেন। পরে ক্যাম্পাসে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অফিসের প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই ও পরিদর্শন করেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহের।
এর আগে গত বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত চাকরির প্রশ্ন ফাঁস, নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত উপাচার্যের অন্তত ১৪টি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। ফাঁস হওয়ার পরপরই অডিও গুলো দ্রুত যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এবং এ নিয়ে তখন তিন দফায় উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এছাড়া প্রচারিত অডিওসমূহতে উপাচার্যের কথোপকথনের বিষয়গুলো উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অডিওতে কন্ঠটি উপাচার্যের নিজের কিনা সে সম্পর্কে ব্যাখ্যা প্রদানসহ তার অবস্থান পরিষ্কার করার জন্য পৃথক বিবৃতি দিয়েছিলো শিক্ষক সমিতি ও শাপলা ফোরাম। পাশাপাশি তারা এ বিষয়ের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রচারিত অডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন সময়ে উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর দফতরসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল দপ্তরে  লিখিতভাবে চিঠি প্রেরণ করে। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত পহেলা নভেম্বর ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের বিরুদ্ধে উত্থাপিত নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন -ইউজিসি-।
তিন সদস্যের তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন ইউজিসি এর সদস্য অধ্যাপক ড. আবু তাহের। এছাড়া সদস্য সচিব হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান এবং সদস্য হিসেবে রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। কমিটিকে যথাশীঘ্র সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কমিশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্তে কমিটিকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো নথি-পত্র পরীক্ষা করা এবং সংশ্লিষ্ট যে কাউকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা দেওয়া হয়েছে। 
এ বিষয়ে ইবির শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও শাপলা ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘উপাচার্যের অডিও ফাঁসসহ বিভিন্ন অভিযোগের তদন্ত করছে ইউজিসি। এর আগে শিক্ষক সমিতি ও শাপলাফোরাম থেকে তদন্তের দাবি জানানো হয়েছিল। আমাদের সাক্ষাৎকার নিয়েছে। তাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল। আমাদের থেকেও কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছে।’
তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবু তাহের জানান, ‘আমরা অভিযোগের তদন্তে এসেছিলাম। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে কথা বলে কিছু তথ্য সংগ্রহ করেছি। আরও কিছু তথ্য তারা পরে দিতে সম্মত হয়েছে। তদন্ত শেষে আমরা রিপোর্ট দাখিল করতে পারব। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে পারছি না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

ইবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ক্যাম্পাসে ইউজিসি।।

আপডেট সময় : 04:52:58 am, Tuesday, 23 January 2024