Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

পলাশে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার ৩ জন গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:03:53 am, Sunday, 21 January 2024
  • 212 বার পড়া হয়েছে

পলাশে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার ৩ জন গ্রেফতার।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি স্মার্ট মোবাইল ফোন সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম-৩৯-মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া -৩৭-ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন-৩২-।

আজ শনিবার  পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল-কে.এম শহিদুল ইসলাম সোহাগ। এসময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মোহাম্মদ ইকতিয়ার উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর ভোর সকালে উপজেলার ওয়াপদা নতুন বাজার এলাকার কামরুল ইসলামের মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পলাশ থানায় একটি মামলা দিলে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশে দীর্ঘদিন ধরে পুলিশের একদল চৌকস টিম চোরদের শনাক্তে অভিযানে নামে।  তথ্য প্রযুক্তির  সহযোগীতায় শুক্রবার রাতে পলাশ থানার পরিদর্শক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক-এসআই-মুহাম্মদ আলতাবসহ পুলিশের ওই চৌকস টিমটি কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তাকৃতদের কাছ থেকে ও তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া ১৩৬টি স্মার্ট মোবাইল ফোনের মধ্যে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোন গুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এছাড়া গ্রেপ্তারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের

পলাশে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার ৩ জন গ্রেফতার।।

আপডেট সময় : 10:03:53 am, Sunday, 21 January 2024