Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সদরপুরে বিলুপ্তির পথে মৃৎশিল্প।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:47:11 am, Monday, 11 December 2023
  • 302 বার পড়া হয়েছে

সদরপুরে বিলুপ্তির পথে মৃৎশিল্প।।

শিমুল তালুকদার

 সদরপুর থেকে।।

আধুনিক প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন যেমন জীবনকে সহজ করেছে তেমনি এর প্রভাবে পুরোনো অনেক দৈনন্দিন পণ্য হারিয়ে যাচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কিছু পেশা। তেমনই এক পেশা মৃৎশিল্প। মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় সদরপুর উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে এ শিল্পটি। এক সময়ের কোলাহলপূর্ণ বাস্ত কুমারপাড়ায় এখন সুনসান নীরবতা। বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন মাটির কারিগররা। উপজেলার বিভিন্ন হাটবাজারে আগে মুৎশিল্প বিক্রি হতো বাজারগুলো এখনো জমজমাট থাকলেও উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের কুমারবাড়ীর ঐহিত্যবাহী মুৎশিল্প আজ বিলুপ্তির পথে।

সরেজমিনে গ্রামটি ঘুরে দেখা যায় গ্রামে প্রায় ২০ থেকে ৩০ টি পরিবার রয়েছে। পাড়ার সবাই সনাতন ধর্মাবলম্বী। নন্দ পাল হরেন্দ্র পাল সুবল পাল এরা কেউ সামনে পুজো উপলক্ষে প্রতিমা ও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন। তাদের শিক্ষা ও জীবনযাত্রার মান অনুন্নত। এখন মাত্র কয়েকটি পরিবারের কারিগরেরা বাপ-দাদার আদি পেশা কোনোমতে আঁকড়ে ধরে আছেন। তাঁদের পেশার দৈন্যদশার সঙ্গে সঙ্গে সংসার জীবনে বিরাট বিপর্যয় নেমে এসেছে। অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজসপত্রের দাম বেশি হলেও অধিক টেকসই হয়। এজন্য সেটি বাজার দখল করে নিয়েছে।

বাবা দাদাদের পেশাকে যে গুটি কয়েক জন আঁকড়ে আছেন তাদের মধ্যে একজন হরেন্দ্র পাল। তিনি জানান বাবার কাছ থেকেই মৃৎশিল্পের কাজ শিখেছেন। তবে আধুনিক পণ্যের সঙ্গে তাল মেলাতে না পারায় এ পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। ঠিক কবে নাগাদ এখানে মৃৎশিল্পের গোরাপতন হয়েছে সেটা সঠিকভাবে বলতে না পারলেও তিনি জানান তার বারর আমল থেকেই এখানকার মাটির তৈরি জিনিসপত্রের খ্যাতি সারা দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে। তার বাবা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাটি তৈরি জিনিসপত্রের আগাম অর্ডার পেতেন। তখন তাদের কুমারপাড়া স্বর্ণযুগ পার করেছে।

তিনি আরো জানান এক সময় মাটির তৈরি মালসা ছিল অন্যতম প্রয়োজনীয় তৈজসপত্র। বিশেষ করে অত্র অঞ্চলে এর চাহিদা ছিল প্রচুর। এছাড়া তাতের হাঁড়ি মাটির কলস এগুলো স্বাস্থ্যের জন্য ভালো হওয়ায় প্রচুর বিক্রি হতো। তবে সেই দিন এখন আর নেই। বর্তমানে বিভিন্ন মেজবানের অনুষ্ঠানে প্লাস্টিকের পণ্য ব্যবহার করা হয়।

এছাড়া বাসা বাড়িতেও এখন ম্যালামাইন ও প্লাস্টিক পণ্যের চাহিদা বেশি হওয়ায় মাটির জিনিসপত্রের চাহিদা এখন তলানিতে এসে পৌঁছেছে। এখন অল্প পরিমাণে ফুলের টব বিক্রি হয় তবে কাঁচামালের দাম বেশি হওয়াতে ক্রেতারা এটারও বিকল্প পদ ব্যবহার শুরু করেছেন 

হরেন্দ্র পাল জানান পণ্যের চাহিদা কম থাকায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এ পেশায় আসতে চায় না। বর্তমানে তিনি বাদে আর অল্প কয়েকজন এই পেশায় আছেন।

গৃহবধূ মিনতি রানী পাল বলেন মাটির এসব কাজ আমাদের পারিবারিক ঐতিহ্য। আমাদের কয়েক পুরুষ ধরে এ কাজ করে আসছে। আমরাও করছি। মাঠ থেকে মাটি এনে পণ্য তৈরি করে বিক্রি করে আমরা জীবিকা চালাই।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল বলেন সরকার ঐতিহ্যবাহী পেশা ও পণ্যগুলো রক্ষায় বদ্ধপরিকর। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সবার এগিয়ে আসা উচিৎ। তাদের যদি কোনো সহায়তার দরকার হয় সেটা অবশ্যই করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

সদরপুরে বিলুপ্তির পথে মৃৎশিল্প।।

আপডেট সময় : 08:47:11 am, Monday, 11 December 2023