Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

পাবনা-১,২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:40 am, Monday, 4 December 2023
  • 231 বার পড়া হয়েছে

পাবনা-১,২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল।।

পাবনা প্রতিনিধি।।
প্রথমদিনে পাবনার ৩টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার -০৩ ডিসেম্বর-সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন ব্যাংক ও সেবামুলক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং এসকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাছাইকালে পাবনা-১ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে সবগুলো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু -আওয়ামীলীগ-
অধ্যাপক আবু সাইয়িদ -স্বতন্ত্র- সরদার শাজাহান -জাতীয় পার্টি- শামসুল হক -ন্যাশনাল পিপলস পার্টি- পারভীন খাতুন -জাসদ- জয়নাল আবেদীন -তৃণমুল বিএনপি- ও মুকুল হোসেন -জাকের পার্টি-।
পাবনা-২ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপী ঋণের কারণে বিএনএম প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী এবং একই কারণে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এই আসনে বাকি যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন আহমেদ ফিরোজ কবির -আওয়ামীলীগ- খন্দকার আজিজুল হক আরজু -স্বতন্ত্র- মেহেদী হাসান রুবেল -জাতীয় পার্টি- আজিজুল হক -ন্যাশনাল পিপলস পার্টি- শেখ আনিসুজ্জামান -জাসদ- আবুল কালাম আজাদ -তৃণমুল বিএনপি- মমিনুল ইসলাম -বাংলাদেশ তরিকত ফেডারেশন-।
পাবনা-৩ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সম্বলিত ভোটারের নামের তালিকা সংযুক্ত না করায় স্বতন্ত্র প্রার্থী রবিউল করিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এই আসনে বাকি যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন আলহাজ্ব মকবুল হোসেন -আওয়ামীলীগ- আব্দুল হামিদ মাস্টার -স্বতন্ত্র- মীর নাদিম মোহাম্মদ ডাবলু -জাতীয় পার্টি- মাহবুবুর রহমান জয় চৌধুরী -বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি-বেলাল মোল্লা -ন্যাশনাল পিপলস পার্টি- খায়রুল আলম -গণতন্ত্রী পার্টি- কামরুজ্জামান মো. হাদী -জাকের পার্টি-ও আবুল বাশার শেখ -জাসদ-।
সোমবার -০৪ ডিসেম্বর-পাবনার বাকি দুটি আসন পাবনা-৪ ও পাবনা-৫ -সদর- আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

পাবনা-১,২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল।।

আপডেট সময় : 09:07:40 am, Monday, 4 December 2023