তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
বড় গাজীপুর খালেকীয়া এতিমখানা মাদরাসায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ জামানের অর্থায়নে এক বস্তা চাউল প্রদান করা হয়। শুক্রবার -১ ডিসেম্বর- সকাল ১২ টায় মাদ্রাসার মুহতামিমের হাতে চাউলের বস্তা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত সাংগঠনিক সম্পাদক ও বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ রাশেদ জামান, বড়গাজীপুর খালেকীয়া এতিমখানা মাদরাসার মুহতাতীম মুফতি মাহবুবুর রহমান -ফরিদী- বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সরকার সিনিয়র সহ সভাপতি সোহেল রানা সরকার ও ফ্রেন্ডস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ। উল্লেখ্য প্রতি বছরই রাশেদ জামানের অর্থায়নে উক্ত মাদ্রাসায় নানাভাবে সহযোগিতা করা হয়।
























