পাবনা প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার পাবনা জেলার ৫টি আসনের জন্য আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে পাবনা-১ -সাথিঁয়া-বেড়া- আসনে আওয়ামীলীগ প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এ ছাড়া এ আসনে জাতীয় পার্টি জাসদ এনপিপি জাকের পার্টির ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-২ -সুজানগর-বেড়া- আসনে আওয়ামীলীগ প্রার্থী আহমেদ ফিরাজ কবীর এমপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজুসহ জাতীয় পার্টি জাসদ এনপিপি বিএনএম পার্টির সংগীত শিল্পী ডলি সায়ন্তনীসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-৩ -চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর-আসনে আওয়ামীলীগ প্রার্থী মকবুল হোসেন এমপি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাটমাহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার জাতীয় পার্টি জাসদ এনপিপিসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিবসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-৫ -সদর-আসনে আওয়ামীলীগ প্রার্থী গোলাম ফারুক খন্দার প্রিঞ্চ এমপি জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের খান কদর ওয়াকার্স পার্টির জাকির হোসেনসহ জাসদ, এনপিপিসহ ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মু, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা পিপ‘কে বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫টি আসনের বিপরীতে মোট ৩৭ জনের মনোনয়নপত্র পেয়েছি।
আগামী ৩ তারিয়ে পাবনা ১,২,৩ আসনের এবং ৪ তারিখে ৪ ও ৫ আসনের বাছাই সম্পন্ন হবে। তিনি আরও বলেন, মোটামুটি সবাই আচরণ বিধি মেনে মনোনয়ন জমা দিয়েছে।
























