শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২১৪ ফরিদপুর-৪ (সদরপুর,ভাংগা,চরভদ্রাসন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম রবির পক্ষে মনোনয়ন ফরম তোলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন মিঠু।
সোমবার -২৭ নভেম্বর- ফরিদপুর নির্বাচন কমিশনারের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।জাকের পার্টি নির্বাচন কমিশনারের নিবন্ধীত রাজনৈতিক দল। নিবন্ধম নং ১৬। প্রতীক গোলাপ ফুল।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল ইসলাম রবি এই প্রতিবেদকের সাথে আলাপ কালে বলেন, ভাংগা,সদরপুর চরভদ্রাসন কে আরো আধুনিক ও শিল্প নগরী করার প্রত্যয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ফরিদপুর -৪ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সংসদীয় আসন-৪ এর প্রতিটা ঘরে ঘরে জাকের পার্টির গোলাপের সুবাস ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবো।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জমাদ্দার সুজন, সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটি,সভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ফরিদপুর বিভাগ,এডভোকেট জাহিদুল ইসলাম খান সজিব, সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটি,সহ-সভাপতি গাজীপুর মহানগর,নিজামুল হক শিশির, সভাপতি জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২ সহ আরও অনেকে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৮৫৬ জন,এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৮৬২ জন এবং নারী ভোটারের সংখ্যা মোট ২ লক্ষ ৩৫ হাজার ৯৯১ জন।
























