Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

দেশের মানুষ এখন নির্বাচনমুখী এনামুল হক শামীম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:09:08 pm, Wednesday, 22 November 2023
  • 163 বার পড়া হয়েছে

দেশের মানুষ এখন নির্বাচনমুখী এনামুল হক শামীম।।

শরীয়তপুর ২২ নভেম্বর বুধবার।।

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। সারাদেশে নির্বাচনকে ঘিরে বাংলার যে চিরাচরিত আমেজ, উৎসব, সেই আমেজ আবার ফিরে এসেছে। এটা গণমানুষের প্রতীক্ষা আর পছন্দের ভোট উৎসব। এই ভোটে মানুষের স্বাধীন ইচ্ছার প্রতিফলন ঘটবে এটাই সারা দেশের মানুষ আশা করে। মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। ভোটের আগে তাদের চুলচেরা বিশ্লেষণ কষতে কেউ বাকি নেই। সুতরাং বিএনপি সহ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়া দলগুলোর উচিত এই উৎসবে সামিল হওয়া। তাতে তাদের জনপ্রিয়তাও যাচাই হয়ে যাবে। কারণ, ক্ষমতা পরিবর্তনের একমাত্র হল নির্বাচন।

আজ(বুধবার) দিনব্যাপী শরীয়তপুরের সখিপুরে বিভিন্ন উন্নয়নমূ্লক কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপি’র উদ্দেশ্য বলেন, জনগণ এখন সচেতন, তাই বোমা মেরে ভয় দেখিয়ে তাদের সমর্থন আদায় করা যাবে না। তাই আসুন দেশের সংবিধান সমুন্নত রেখে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। কারণ, এদেশে ক্ষমতার পরিবর্তন করতে পারে একমাত্র জনগণ। জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। তারাই সরকার গঠন করবে। দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিএনপিকে জনগন পরিত্যাগ করেছে। তাই সময় থাকতে বিএনপির উচিত বিদেশ নির্ভরতা ত্যাগ করে জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করা।

এনামুল হক শামীম বলেন, নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। একেএকে অনেক রাজনৈতিক দলই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। সুতরাং বিএনপির উচিত জন সমর্থনহীন কর্মসূচি পরিহার করে জনগণের কাছে যাওয়া। বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। জনগণই সকল ক্ষমতার মালিক।

পরে উপমন্ত্রী তাঁর চাচা  শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন পাইকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। এছাড়াও মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

দেশের মানুষ এখন নির্বাচনমুখী এনামুল হক শামীম।।

আপডেট সময় : 12:09:08 pm, Wednesday, 22 November 2023