Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্

ইবিতে ছাদ ঢালাইয়ের পাইপের আঘাতে তিন নির্মাণ শ্রমিক আহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:29 pm, Saturday, 18 November 2023
  • 365 বার পড়া হয়েছে

ইবিতে ছাদ ঢালাইয়ের পাইপের আঘাতে তিন নির্মাণ শ্রমিক আহত।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-নির্মাণাধীন শেখ রাসেল হলের ছাদে ছাদ ঢালাইয়ের পাইপের আঘাতে তিন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। 
শনিবার-১৮ নভেম্বর-বিকাল ৪টায় হলটির ২য় ব্লকে পঞ্চম তলার ছাদের ঢালাই চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
আহত তিন নির্মার্ণশ্রমিক হলেন ক্যাম্পাস সংলগ্ন শ্রীরামপুর গ্রামের শহীদ জাঙ্গালিয়া গ্রামের রসূল এবং জগতপুরের শান্ত। এদের মধ্যে শহীদ এবং রসূল বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিকরা জানান ছাদ ঢালাইয়ের জন্য নিচে মেশিনে প্রস্তুত করা সিমেন্ট, বালু এবং ইটের মিশ্রণগুলো মোটা প্রেশার পাইপের মাধ্যমে নিচ থেকে ছাদে তোলা হচ্ছিলো। কাজ চলাকালীন মাঝখানে পাইপটিতে জ্যামের সৃষ্টি হয়। ফলে এক পর্যায়ে পাইপটি জয়েন্ট থেকে খুলে গিয়ে সেখানে কর্মরত তিন নির্মাণশ্রমিক রসূল শহীদ ও শান্তর গায়ে  প্রচন্ড আঘাত লাগে। আঘাত পেয়ে তিনজনই সেখানে পড়ে যান। পরে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার শাহেদ হাসান বলেন, ‘আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হয়। এদের মধ্যে দুইজনের আঘাত খুব গুরুতর তাদের বুকে আঘাত লাগে। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়ায় রেফার করে দিয়েছি।
এদিকে ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মুন্না বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রেশার পাইপ বিস্ফোরণ সাধারণত ঘটে না। তবে আমি আহত শ্রমিকদের সাথেই আছি। তাদেরকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা করা দরকার সবকিছু আমরা করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা দেখভালের দায়িত্ব ইন্জিনিয়ারিং ভবন আর ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমি গতদিনও তাদেরকে আইডি কার্ডসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছি। আজকের ঘটনাটি জানার পর তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া পাঠিয়েছি।
উল্লেখ্য, এর আগে গতবছর বিশ্ববিদ্যালয়ের ২য় প্রশাসন ভবনের পাইলিংয়ের কাজ চলাকালীন মাথায় পিলারের আঘাতে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। এর আগেও একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে আরও এক নির্মাণশ্রমিক মারা যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

ইবিতে ছাদ ঢালাইয়ের পাইপের আঘাতে তিন নির্মাণ শ্রমিক আহত।।

আপডেট সময় : 12:22:29 pm, Saturday, 18 November 2023