Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ।

একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশে অপরিহার্য।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:58:42 pm, Wednesday, 15 November 2023
  • 252 বার পড়া হয়েছে

একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশে অপরিহার্য।।

শরীয়তপুর।।

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, একমাত্র শেখ হাসিনাই অপরিহার্য বাংলাদেশের জন্য। তাঁ কোনো বিকল্প নাই। তিনি একজন আত্মপ্রত্যয়ী, মানবতাবাদী ও দূরদর্শী নেতা। নেতৃত্ব দিয়েই আজকে তিনি নিজেকে সারাবিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। ১৯ বার জাতিসংঘে ভাষণ দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতীক হিসেবে সারা পৃথিবীতে নন্দিত।

আজ(বুধবার) শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়িয়ায় বিভিন্নভাবে ৯০ হাজার ২৮৩ জন সরকারি ভাতা পান।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার মতো দূরদর্শী নেত্রী আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। তাই বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি। মেধা, দক্ষতা, সততা, রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব, দল ও দেশ পরিচালনায় আত্মবিশ্বাস ও পরিপক্বতায় তার ধারেকাছে কেউ নেই।

এনামুল হক শামীম বলেন, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো পছন্দ না হলে নির্বাচন আটকে থাকবে না। বিএনপির অবরোধ আর হরতাল না আন্দোলনে আওয়ামী লীগ ভয় পায় না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পেয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশ বিরোধী বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার খায়েশ আর কখনোই পূরণ হবে না। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। অন্য কোনো পথে ক্ষমতা পরিবর্তন সম্ভব না।

উপমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
বিএনপিকে এদেশের মানুষ আর চায় না। বিএনপি দেশের জন্য ক্ষতিকর। তাই আগামী নির্বাচনেও এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে। আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

জেলাপ্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওহাব বেপারী, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ।

এসময় নড়িয়া উপজেলার সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও
বিপুল উপকারভোগী উপস্থিত ছিলেন।

পরে উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়া পৌরসভার বাংলা বাজার মাদরাসায় জয়বাংলা ভবন ও তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজয় ৭১ ভবনের উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ

একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশে অপরিহার্য।।

আপডেট সময় : 12:58:42 pm, Wednesday, 15 November 2023