Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গাজীপুরে পোশাক কারখানায় স্বত-স্ফূর্তভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:00 am, Tuesday, 14 November 2023
  • 415 বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক কারখানায় স্বত-স্ফূর্তভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে টানা আটদিন বন্ধ থাকার পর  পোশাক কারখানাগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার  সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
 পুলিশ, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিকরা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক, মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। বিভিন্ন কারখানা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন এলাকায়  দফায় দফায় শ্রমিক পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পোশাক শ্রমিকদের বিক্ষোভ অবরোধ চলাকালে এবং শ্রমিক পুলিশ সংঘর্ষে গাজীপুরের বিভিন্ন এলাকায় তিনজনের মৃত্যু হয়। পরে শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর গতকাল এবং আজ থেকে  গাজীপুরের প্রায় সকল পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। আর শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। দুই একটি ছাড়া প্রায় সব কারখানায় খুলে দেওয়া হয়েছে। 
 গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনে গাজীপুরের পোশাক কারখানা, যানবাহনসহ বিভিন্ন ভাঙচুরের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশের গাড়ি ও কারখানা ভাঙচুরের দায়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ। দুটি মামলায়  দশ হাজারের  বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।
 কোনাবাড়ী এলাকার পোশাক শ্রমিক বেলায়েত হোসেন, মৌচাক এলাকার বিউটি আক্তার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার সুরাইয়া আক্তার  জানান,  কারখানা খুলে দিয়েছে ফলে আমরা কাজে যোগ দিয়েছি। কাজ না করলে বেতন পাবো না। তখন পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।
স্বাধীন বাংলা গার্মেন্টস  শ্রমিক-কর্মচারী ফেডারেশন  গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান বলেন, আজ মঙ্গলবার গাজীপুর ও কোনাবাড়ী এলাকার সকল পোশাক কারখানা চালু করেছে। শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ শুরু করেছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ ও গ্রেডিং সন্তোষজনক। যারা আন্দোলনের নামে মহাসড়কে যানবাহন ও কারখানা ভাঙচুর -অগ্নিসংযোগ করেছে তাদের  সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। 
গার্মেন্টস শ্রমিক -কর্মচারী ফেডারেশন লিয়াজোঁ কমিটির কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.রফিক দেওয়ান বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হজার ৫০০ টাকা ঘোষণা সময়োপযোগী সিদ্ধান্ত।  সত্যিই বিজিএমইএ-  ও সরকারকে ধন্যবাদ। মৌচাক,  সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকার সকল পোশাক কারখানা চালু রয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছে। 
 গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শ্রমিক আন্দোলনের মুখে বিভিন্ন পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ। কয়েকদিন বন্ধ থাকার পর আজ সকালে দুই একটি ছাড়া গাজীপুরের প্রায় সকল কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগ দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, শ্রমিকরা নতুন বেতন মেনে নিয়ে কারখানায় কাজে যোগ দিয়েছেন। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজ করছেন। মঙ্গলবার দুপুর   ২ টা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

গাজীপুরে পোশাক কারখানায় স্বত-স্ফূর্তভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা।।

আপডেট সময় : 08:19:00 am, Tuesday, 14 November 2023