Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গাজীপুরে তুসুকা কারখানায় হামলা-ভাঙচুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:11 am, Monday, 13 November 2023
  • 232 বার পড়া হয়েছে

গাজীপুরে তুসুকা কারখানায় হামলা-ভাঙচুর।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনে তুসুকা কারখানা ভাঙচুর লুটপাট মারধর ও ক্ষয়ক্ষতির ঘটনায় ২২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাঈদ বাদী হয়ে  শনিবার ১১ নভেম্বর রাতে
কোনাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে মঞ্জু খান (২৭)   নামে এক যুবককে। তিনি পটুয়াখালী জেলা সদরের পুকুরজনা  এলাকার এলাকার মো. ইউসুফ আলীর পুত্র । 
মামলার অভিযোগে জানাযায়, শ্রমিকদের হামলায় আনুমানিক ৫-৬ কোটি টাকার ক্ষতিসাধন এবং আট লাখ দুই হাজার টাকা চুরি হয়েছে। আসবাবপত্র, অফিস রুমে থাকা ২৫টি ল্যাপটপ, ৩৫টি পিসি, দুটি ফটোকপি মেশিন, তিনটি প্রিন্টার, একটি এলইডি টিভি, ৩০টি এক্সসেস কন্ট্রোলসহ (ফেস মেশিন) কারখানার বিভিন্ন ধরনের মেশিন, এয়ার কন্ডিশন ইউনিট, নভোএয়ারের ও রক্ষিত বাস এবং কারখানার অভ্যন্তরে থাকা ১২টি কাভার্ডভ্যান, ১১টি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স, ৫২টি সিসি ক্যামেরা এবং কারখানার ফ্লোরে থাকা রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য নষ্ট করা হয়।
হামলাকারীরা কারখানার সিকিউরিটি ম্যানেজার মুনসুর পাঠান, সিকিউরিটি ডিউটি কর্মকর্তা আ. রাজ্জাক, সিকিউরিটি গার্ড ফিরোজ এবং সিনিয়র অ্যাকাউন্টস কর্মকর্তা আলমগীর হোসেনসহ রফিক, সাধারণ অপারেটর সালমা আক্তার, সাধারণ অপারেটর আর্জিনা আক্তার, ফ্লোর কিউসি রিয়াদ আহম্মেদ, সাধারণ অপারেটর শফিকুলসহ আরও অনেককেই মারধর করা হয়।
ঘটনার পর কারখানার সিটি টিভির ফুটেজ সংগ্রহ করে ২৪ জনকে তারা চিহ্নিত করতে পেরেছেন। বাকি ২০০ জন হামলাকারীদের তারা চিহ্নিত করতে পারেনি। পরে ওই ঘটনায় তুসুকা কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাঈদ বাদী হয়ে মো. মঞ্জু খাঁনকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। তবে পুলিশ রোববার সন্ধ্যা  পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারিক হাসান জানান  সিটিসিভির ফুটেজ দেখে ২৪ জনকে চিহ্নিত করতে পেরেছি। সবাই আমাদের কারখানার শ্রমিক। বাকিদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান থানায় মামলা হয়েছে।  রোববার সন্ধ্যা  পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 
উল্লেখ্য, গাজীপুরে ২৩ অক্টোবর থেকে  শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষাণা হলেও  শ্রমিকদের একটি অংশ  তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন । সেদিন তুসুকাসহ বেশ কয়েকটি এলাকায় শ্রমিকরা ভাঙচুর চালায়। শ্রমিক আন্দোলনে এখন পর্যন্ত ১২৩টি কারখানায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায়  মামলার সংখ্যা হয়েছে ২৪টি। গ্রেফতার করা হয়েছে ৮৮ জনকে। শ্রমিক আন্দোলনে বিভিন্ন কারখানায়  হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও মামলার প্রস্তুতি চলছে বলে বিভিন্ন কারখানা সূত্রে জানা গেছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

গাজীপুরে তুসুকা কারখানায় হামলা-ভাঙচুর।।

আপডেট সময় : 04:44:11 am, Monday, 13 November 2023