Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারে চালু হলো অনেক প্রত্যাশার রেলপথ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:23:41 am, Saturday, 11 November 2023
  • 146 বার পড়া হয়েছে

কক্সবাজারে চালু হলো অনেক প্রত্যাশার রেলপথ।।

তৌহিদ বেলাল
কক্সবাজার।। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ১০২ কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল  লাইন ডুয়েল গেজ এই রেলপথের উদ্বোধন করেন।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা ১১টায় কক্সবাজারের ঝিলংজায় আইকনিক রেল স্টেশনে আসেন।
নবনির্মিত দৃষ্টিনন্দন এই স্টেশন প্রাঙ্গণে পৌঁছালে শিল্পীদের একটি দল নেচেগেয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এরপর প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে যান।
উদ্বোধনের আগে বর্তমান সরকারের সময়ে রেল যোগাযোগগের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। 
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রেলপথ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণকাজের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন, এশয়ি উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং।
অতিথিদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয় রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “রেলে কক্সবাজার আসা যাবে, অনেকের এই আকাঙ্ক্ষা ছিল। এটা আমাদের ফার্স্ট ট্র্যাক প্রকল্প ছিল। আমরা চাই মানুষ উত্তরবঙ্গ, এমনকি পঞ্চগড় থেকে কক্সবাজার ট্রেনে আসতে পারে। সেই ব্যবস্থাও আমাদের করতে হবে। রাজশাহী, খুলনা, সুন্দরবন থেকেও যেন আসতে পারে।
“আমরা পদ্মা পাড়ের মানুষ অবহেলিত। এখন পদ্মা সেতু করেছি। পদ্মায় রেলসেতু করেছি। পদ্মার পাড়ের মানুষও আসতে পারবে।”
তিনি বলেন, “এই রেললাইন ঘুমধুম পর্যন্ত যাওয়ার কথা। ট্রান্সএশিয়ান রেলওয়ের সাথে সংযুক্ত হতে চাই। সেটা মাথায় রেখেই এই রেললাইন করা হয়েছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “চকরিয়া থেকে মাতারবাড়ি এবং অর্থনৈতিক অঞ্চলের
সাথে এই রেলপথ যাতে সংযুক্ত হয়, সে ব্যবস্থা করে দেব। ব্যবসা-বাণিজ্য আরো উন্নত হবে।”
পরে প্রধানমন্ত্রী দোহাজারী-কক্সবাজার রেলপথ ও কক্সবাজার রেলস্টশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।  
এরপর প্রধানমন্ত্রী অতিথিদের নিয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মে যান। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
তারপর প্রধানমন্ত্রী কাউন্টারে দাঁড়িয়ে টিকেট করে লাল-সবুজ ট্রেনে চড়ে রামুর পথে রওনা হন সরকারপ্রধান।
এর আগে তিনি বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নেড়ে নতুন ট্রেনের যাত্রা উদ্বোধন করেন।  
উদ্বোধন আরো ১৯ প্রকল্প:
শনিবার কক্সবাজার সফরে রেললাইন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এদিন এ তিনটিসহ মোট ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।
এর মধ্যে আছে- কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁকখালী নদীর উপর সেতু ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, ২১২ একর ভূমি ভরাট, ৪ দশমিক ৭৮ কিলোমিটার স্লোপ প্রটেকশন বাঁধ নির্মাণ, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ডিজাইন ও স্থাপনাকরণ প্রকল্প এবং গোরকঘাটা-শাপলাপুর সড়ক প্রসস্তকরণ।
পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ প্রকল্পও উদ্বোধন করবেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের রামু উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ প্রকল্পটিও আছে উদ্বোধনের তালিকায়।
এছাড়া চকরিয়ার কৈয়ারবিল থেকে চৌকিদারপাড়া পর্যন্ত সিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বীর মুক্তিযোদ্ধা পৌর বাস টার্মিনাল সম্প্রসারণ ও উন্নয়ন কাজ এবং জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, রত্না পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।
টেকনাফ উপজেলার মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার, রামুর জোয়ারিনালা ইউনিয়নের মহসীনা বাজার ভায়া নন্দখালী সড়কে আর্চ ও আরসিসি গার্ডার ব্রিজ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শনিবার বেলা ৩টায় তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে পৌঁছান। সেখানে গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন এবং গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এরপর বিকালে মাতারবাড়ী টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

কক্সবাজারে চালু হলো অনেক প্রত্যাশার রেলপথ।।

আপডেট সময় : 09:23:41 am, Saturday, 11 November 2023