তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নে বিএনপি- জামাতের ডাকা হরতাল- অবরোধ ও অগ্নিসন্ত্রাস -নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলার কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন সরকার ও শ্রমিক লীগের সভাপতি মো.তৌসিফ আহমেদের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলাকান্দি ইউনিয়নের গোবিন্দপুর(খানে)বাড়ি,কলাকান্দি বাজার ও মাছিমপুর বাজারে বিএনপি- জামাতের ডাকা হরতাল- অবরোধ ও অগ্নিসন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ.লীগের সদস্য আবুল হাসেম,মো.আমির হোসেন সরকার,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো.মজলু মিয়া,বর্তমান সাংগঠনিক সম্পাদক এম এ মোতালেব ভূইয়া,আ.লীগ নেতা মো.কাজল মেম্বার,আবদুল আজিজ,মো.মহসীন সরকার,হুমায়ুন কবির,মনছুর আলী মেম্বার,শামসুল হক মোল্লা,জাকির হোসেন মেম্বার, ডালিম মিয়া মেম্বার হরিপদ মেম্বার,হানিফ মিয়া,মজিবুর রহমান, ডালিম সরকার,অরুণ শীল,আল মামুন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো.আমির হোসেন,যুবলীগ নেতা মো.কাউছার আহমেদ ভূইয়া,মো.আনোয়ার হোসেন, রাশেদ ফরাজি,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.গাজী সোহেল রানা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুন্সি,যুগ্ম- সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন ভূইয়া,আইন বিষয়ক সম্পাদক আরিফ খান,দপ্তর সম্পাদক মো.ইব্রাহিম,উপজেলা মহিলা আ.লীগ নেত্রী মোসামৎ লায়লা সরকার,বলরামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাশেদ জামান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোস্তাফা কামাল, কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান মতি,মজিদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এ আর সাগরসহ দাউদকান্দি ও তিতাস উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

























