Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:50:03 am, Wednesday, 8 November 2023
  • 238 বার পড়া হয়েছে

 বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন।।

নেত্রকোণা প্রতিনিধি।।

নেত্রকোণা জেলার  কেন্দুয়া উপজেলায় আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়ার নামে স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে।

আশুজিয়া গ্রামের পাকা সড়ক থেকে আশুজিয়া ভূঁইয়াবাড়ি পর্যন্ত কাচা সড়কটি ‘বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়ক’ হিসেবে নামকরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সড়কটির নামফলক উন্মোচন করা হয়। নামফলক উন্মোচন করেন, আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলী। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়ার ছেলে জাতীয় সাংবাদিক সংগঠন ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মিনহাজ্ শিহাব ফুয়াদ, ইউপি সদস্য বাবুল ইসলাম, আল আমিন, মজিবুর রহমান, সোহেল মিয়া, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফাতেমা আক্তার, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মিনহাজ্ শিহাব ফুয়াদ বলেন, আমার বাবার নামে সড়কের নামকরণ করায় আমরা খুবই খুশি। তবে সড়কটি অবিলম্বে পাকাকরণের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,১৯৪৩ সালে আবুল হোসেন ভূঁইয়া বৃটিশ ইন্ডিয়ান সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং প্রথম পাক ভারত যুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৬৫ সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধে অংশ গ্রহণ করেন। তবে বাঙ্গালীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে ১৯৬৭ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পরে ১৯৬৭ সালেই তিনি সিভিল সার্ভিসে সুপারিনটেন্ডেন্ট হিসাবে ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভি.টি.আই) সিরাজগঞ্জে যোগদান করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জে কর্মরত থাকা অবস্থায় তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১১ নম্বর সেক্টরের মহেশখলা সাব সেক্টরের অর্ন্তগত মহেশখলা গেরিলা ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার মেজর মতিউর রহমানের ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি সর্বশেষ কর্মক্ষেত্র কিশোরগঞ্জ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভি.টি.আই) থেকে অবসর গ্রহণ করেন। ২০১৯ সালের ৩ জানুয়ারি প্রয়াত হন বর্ণাঢ্য জীবনের অধিকারী এই গুণীজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন।।

আপডেট সময় : 08:50:03 am, Wednesday, 8 November 2023