Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

অবরোধে নোয়াখালীতে বিএনপির নেতাকর্মির বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১০।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:30:27 am, Monday, 6 November 2023
  • 170 বার পড়া হয়েছে

অবরোধে নোয়াখালীতে বিএনপির নেতাকর্মির বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১০।।

নোয়াখালী প্রতিনিধি।।
বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর কবিরহাট ও চাটখিল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪৭ নেতাকর্মির বিরুদ্ধে মামলা হয়েছে। 
সোমবার (৬ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। তাৎক্ষণিক দুটি মামলায় পুলিশ এজহার নামীয় ৬ আসামি সহ ১০জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে অবরোধের প্রথম দিনে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোপালের পোল এলাকার কলিম উদ্দিন টু ছমির মুন্সি সড়কে পিকেটিংয়ের সময় পুলিশের সাথে বিএনপি-জামাতের নেতাকর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে অবরোধের সমর্থকরা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। পরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো.মমিন মিয়া বাদী হয়ে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল সহ ২৮জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় আরও ৩৫জনকে অজ্ঞাত আসামি করা হয়। 
এ ছাড়া জেলার চাটখিল উপজেলায় গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  এতে আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাটখিল উপজেলা বিএনপির ৩৪ নেতাকর্মির নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় ৫০জনকে। 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ অভিযোগ করে বলেন, পুলিশ কবিরহাট- কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছেন। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের মামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জাসাই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পিকআপ ভ্যানে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, সড়কে সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজহার নামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করে। 
অপরদিকে, বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।  সোমবার সকালে জেলা শহর মাইজদীর রশিদ কলোনী এলাকায় ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে কাছাকাছি এলাকায় পুলিশ না থাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যায়নি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

অবরোধে নোয়াখালীতে বিএনপির নেতাকর্মির বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১০।।

আপডেট সময় : 10:30:27 am, Monday, 6 November 2023