Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

অবরোধের মধ্যেও চলবে ইবির একাডেমিক কার্যক্রম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:21:47 am, Tuesday, 31 October 2023
  • 174 বার পড়া হয়েছে

অবরোধের মধ্যেও চলবে ইবির একাডেমিক কার্যক্রম।।

ইবি প্রতিনিধি।।
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের মধ্যেও স্বশরীরে ক্লাস নেওয়া এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। তবে অনিবার্য কারণ দেখিয়ে আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিভাগসমূহের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, ‘অনিবার্য কারণে আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর উপাচার্যের অফিস এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কম্পিউটার অপারেটর পদের যে জব টেস্ট ছিলো তা প্রশাসনের নির্দেশে স্থগিত করা হয়েছে। এছাড়া এই দুই দিনের বিভাগসমূহের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সকল প্রশাসনিক কার্যক্রম এবং ক্লাসসমূহ যথারীতি চলবে’
এদিকে নিরাপত্তার দিক বিবেচনায় এই দুই দিনে বাস সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।  তিনি জানান, আগামীকাল এবং পরশুদিন শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়িসমূহ সকাল ৮টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপার নির্দিষ্ট জায়গা থেকে (কুষ্টিয়ার কাস্টমস মোড়, ঝিনাইদহের আরাপপুর, শৈলকূপার উপজেলা মোড়) সকাল সাড়ে ৮টায় একযোগে ছেড়ে আসবে। এবং অফিস ও ক্লাস শেষে আবার বিকাল ৪টায় একযোগে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এর বাইরে অন্য সকল ট্রিপ বন্ধ থাকবে। এবং পরের দিন বৃহস্পতিবার সকল গাড়ি চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার এবং বুধবার পূর্বের ন্যায় পুলিশি নিরাপত্তা সহকারে বাসসমূহ চলাচল করবে বলে জানান তিনি। 
এদিকে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অবরোধের কারণে পরীক্ষা বন্ধ করা হয় নি। আমাদের ক্যাম্পাস স্বাভাবিক ভাবে চলবে। পরীক্ষা টা এমনিতেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

অবরোধের মধ্যেও চলবে ইবির একাডেমিক কার্যক্রম।।

আপডেট সময় : 04:21:47 am, Tuesday, 31 October 2023