Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ গাড়িতে আগুন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:49:59 pm, Thursday, 26 October 2023
  • 475 বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ গাড়িতে আগুন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের কালিয়াকৈরে   টানা চতুর্থ দিন  বৃহস্পতিবার বেতন বৃদ্ধির দাবিতে  বিক্ষুব্ধ শ্রমিকরা বেশকিছু কারখানা ও ভাঙচুর করেছে।   কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালানো পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে চারদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। 
উপজেলার মৌচাক থেকে চন্দ্রা-পল্লীবিদ্যুত এলাকায় সকাল ৮ টার পর হতে শ্রমিকরা কর্ম বিরতি পালন করে রাস্তায় বেড়িয়ে পড়ে। এখবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন কারখানার শ্রমিকরা  আন্দোলনকারীদের সাথে  যোগদিয়ে  শ্রমিকরা কারখানায় হামলা  ও   ভাঙচুর করে।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ নামক এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অর্ধশতাধিক। শ্রমিকেরা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ করেছেন। বিক্ষিপ্ত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০-৬০টি গাড়ি ভাঙচুর করেছেন।   ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কে একটি প্রাইভেট কার উল্টো পথে  দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসার পথে এক শিশুকে চাপা দেই । এক পর্যায়ে  পল্লী বিদ্যুৎ এলাকায় স্থানীয় ও পুলিশের সহায়তায় চালককে আটক করে। বিক্ষুব্ধ শ্রমিকরা  প্রাইভেট কারটি মহাসড়কের পাশে থামানো দেখে এবং এক্সিডেন্টের কথা শুনে  কারটি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।  
সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়।   যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। অবরোধে আটকা পড়া বিভিন্ন পরিবহনে যাত্রী  বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। 
২৩ হাজার টাকা মজুরির দাবিতে চারদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। আজ টানা চতুর্থ দিন তারা মহাসড়ক অবরোধ করেন। 
পোশাক কর্মী সালমা আক্তার বলেন, যে বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা খেয়েপড়ে বাঁচার সামর্থ্য তাদের নেই। 
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি দিপক চন্দ্র মজুমদার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে  পুলিশের চারটি ইউনিট মহাসড়ক যানজট মুক্ত ও বিক্ষুব্ধ  শ্রমিকদের ছত্রভঙ্গ করতে  বিশেষ ভূমিকা পালন করেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ গাড়িতে আগুন।।

আপডেট সময় : 01:49:59 pm, Thursday, 26 October 2023