
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
রঘুনাথপুর রক্ষিত বাড়ির ২৮৮ তম দুর্গা পূজা ইতিহাসের সাক্ষী। ঐতিহ্য বহন করে আজও রক্ষিত বাড়ির শারদীয় দুর্গা উৎসব পালন করে আসছে । শিউলি ফুলের মত মাতানো গন্ধ ধুপের ধোঁয়া এবং ঢাকের বাদ্য বয়ে আনে আনন্দময়ী মায়ের আগমন বার্তা।
ইতিহাসের সাক্ষী রক্ষিত বাড়ির দুর্গা পূজা। রক্ষিত বাড়ির দুর্গা পূজায় মন্দিরে আলোক সজ্জায় কারো সাথে প্রতিযোগিতা করে না। অনাড়ম্বর ভাবে প্রতিবছর রক্ষিত বাড়ির বংশ ধরেরা এ দুর্গা পূজা করে আসছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক, বোয়ালী ইউপি সাবেক চেয়ারম্যান ও বোয়ালী আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন, বোয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ রক্ষিত বাড়ির শারদীয়া দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেছেন।
রক্ষিত পরিবারের বংশধর উৎপল রক্ষিত জানান, বিশ্ব শান্তির কামনায় রক্ষিত পরিবার ২৮৮ বছর ধরে দুর্গা পূজা পালন করে আসছে। এলাকার হিন্দু- মুসলিম সম্প্রীতির এক বন্ধন রক্ষিত বাড়ির দূর্গা পূজা। এলাকার সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতায় যুগের পর যুগ ধরে বিভিন্ন দুর্যোগেও রক্ষিত বাড়ির দূর্গা পূজা পালন করে আসছে। দূর্গা পূজার মাধ্যমে রক্ষিত বাড়ি বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে।
রাজন রক্ষিত জানান, রক্ষিত বাড়ির দুর্গা পূজা সম্প্রীতি বন্ধন। পূজা উপলক্ষে রক্ষিত বাড়ি আঙিনায় এক মিলন মেলায় পরিনত হয়।
আজ রবিবার ২২ অক্টোবর বাঙালির প্রাণের উৎসব দুর্গা পূজার মহাঅষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করে দেবী দুর্গার আর্শীবাদ যার উপর থাকে, সেই ব্যক্তিকে জীবনে কখনও কোন দুঃখ দুর্দশায় মধ্যে পড়তে হয় না। দেবী দুর্গার কৃপায় তার সংসারে সব সময় সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ন থাকে।
২৪ অক্টোবর মঙ্গলবার দশমী বিহিত পূজা, প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলার মধ্য দিয়ে দূর্গা পূজার সমাপ্তি।
বিজয়া দশমীতে রঘুনাথপুর দশমীর মেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতে দশমী মেলা হয়ে উঠে উৎসব মুখর। এ যেন সম্প্রীতির এক মিলন মেলা।
























