Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

নোয়াখালীতে ৩ ইউনিয়নে যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মিদের ঝাড়ু মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:41:08 am, Friday, 20 October 2023
  • 167 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ৩ ইউনিয়নে যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মিদের ঝাড়ু মিছিল।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর, ঘোষবাগ ও ধানসিঁড়ি সাংগঠনিক-১ ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের পদবঞ্চিত নেতা-কর্মিরা। 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধাসসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে, নরোত্তপুর ইউনিয়নের করমবক্স বাজারে, ঘোষবাগ ইউনিয়নের কোম্পানীরহাট বাজারে এ ঝাড়ু মিছিল ও সমাবেশ করে নেতাকর্মিরা। 
ধানসিঁড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল রানা, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসম্পাদক মো.জহিরুল হক জহির , ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.ফারুক। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে স্লোগান দেন। 
এর আগে, একই দিন দুপুর ১টার দিকে ১৩ সদস্য বিশিষ্ট ধানসিঁড়ি (সাংগঠনিক-১) ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক। কমিটিতে আহ্বায়ক করা হয় মো.আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মো.ইয়াসিন সাদ্দামকে। একই সময়ে অপর দুটি ইউনিয়ন যুবলীগের কমিটিও ঘোষণা করা হয় 
খোঁজ নিয়ে জানা যায়, নরোত্তপুর ইউনিয়নের করমবক্স বাজারে ঝাড়ু মিছিলের নেতত্বে দেন যুবলীগ নেতা আরিফুল ইসলাম আজাদ ও বাহালুল। অপরদিকে, ঘোষবাগ ইউনিয়নের কোম্পানীরহাট বাজারে ঝাড়ু মিছিলের নেতৃত্ব দেন যুবলীগ নেতা শাহাদাত হোসেন বাবুল বিএসসি ও আব্দুল করিমের নেতৃত্বে তাদের অনুসারী নেতাকর্মিরা। এ সময় নেতাকর্মিরা নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান।   
ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো.জহিরুল হক জহির অভিযোগ করে বলেন, দীর্ঘদিন নবগঠিত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিম জামায়াত শিবিরের সাথে ছিল।  তাকে আমরা কখনো আওয়ামী লীগ করতে দেখি নাই।  হঠাৎ করে সে প্রার্থী হয়েছে। তার আগের কোনো পদপদবী নেই। তাকে যুবলীগের কেন পদ দিয়েছে, কত টাকার বিনিময়ে দিয়েছে আমরা জানিনা।    
ধানসিঁড়ি ইউনিয়নের সমাবেশে পদবঞ্চিত নেতারা নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান। সমাবেশে বক্তারা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, যারা এ কমিটি দিয়েছে তারা মেরুদন্ডহীন। যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারাও মেরুদন্ডহীন। কিছু দিন পর আমাদের জাতীয় সংসদ নির্বাচন।  আমরা মাঠে কাজ করব ওবায়দুল কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য। কিন্ত আপনারা আমাদেরকে লাগিয়ে দিয়েছেন হোলি খেলায়। আমরা হোলি খেলব আর আপনারা সেখানে বসে বসে পোড়া মোরগ খাবেন। এখানের যুবলীগ নিয়ে কান চুলকালে আপনাদেরও চেয়ার থাকবেনা।     
অভিযোগের বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।   
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, কমিটিতে সবাইকে রাখা যায় না। কেউ পদে থাকবে কেউ থাকবে না। আমরা কমিটি গঠনের আগে মতবিনিময় সভা করেছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে মতবিনিময় সভায় আসেনি তাদেরকে কমিটিতে রাখা হয়নি।  যারা আমাদের সভায় ছিল তাদেরকে দিয়ে আগামী তিন মাসের জন্য আমরা আহ্বায়ক কমিটি করে দিয়েছি। যদি তারা বিক্ষোভ করে আমাদের কিছু করার নেই।  
অপর এক প্রশ্নের জবাবে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির বলেন, নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে যুবলীগ করত।  তার সাথে জামায়াত শিবিরের কোনো সম্পর্ক ছিলনা।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ৩ ইউনিয়নে যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মিদের ঝাড়ু মিছিল।।

আপডেট সময় : 05:41:08 am, Friday, 20 October 2023