Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে মোংলায় বিদেশি জাহাজ  ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:06:14 am, Saturday, 16 September 2023
  • 273 বার পড়া হয়েছে

রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে মোংলায় বিদেশি জাহাজ  ।।

মোঃ রুবেল খান

মোংলা বাগেরহাট।।

সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে “এমভি সাপোদিল্লা” নামের একটি বিদেশি জাহাজ। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করার পর থেকে শুরু মালামাল খালাসের কাজ। এবার ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্টিকটন মেশিনারিজ পণ্য নিয়ে লাইব্রেরিয়ার জাহাজটি মোংলা বন্দরে এসেছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং-এর ম্যানেজার অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বাণিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে যৌথভাবে ভারত ও বাংলাদেশের পণ্য বহন করায় প্রথমে ভারতের পণ্য খালাস করা হয়। সেখান থেকে সরাসরি রুপপুরের নির্মাণসামগ্রী নিয়ে আসে মোংলা বন্দরে। আমদানি করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর সেখান থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এর আগে গত ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, বর্তমান সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশে নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যন্ত্রপাতি, মেশিনারি পণ্য বিদেশি জাহাজে আনার পর মোংলা বন্দরের মাধ্যমেই খালাস করা হচ্ছে। বন্দরের সক্ষমতা আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীরা। বন্দরের এই প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন নির্গমণ বাড়াতে বন্দর চ্যানেলের ইনারবারের নাব্যতায় ৮.৫ মিটার সিডি অর্জনের লক্ষে ইনার বার ড্রেজিং প্রকল্প চলমান যার ফলে মোংলা বন্দরে জেটি ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিংয়ের সুবিধা সৃষ্টি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে মোংলায় বিদেশি জাহাজ  ।।

আপডেট সময় : 09:06:14 am, Saturday, 16 September 2023