Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

অনলাইনেই যাবতীয় ফি জমা দিতে পারবেন ইবি – শিক্ষার্থীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:15:57 pm, Tuesday, 12 September 2023
  • 317 বার পড়া হয়েছে

অনলাইনেই যাবতীয় ফি জমা দিতে পারবেন ইবি - শিক্ষার্থীরা।।

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) যাবতীয় ফি প্রদানে শিক্ষার্থীদের ভোগান্তি দীর্ঘদিনের। তবে দেরিতে হলেও এই ভোগান্তির অবসান ঘটছে। ভোগান্তি নিরসনে অনলাইন মোবাইল ব্যাংকিং পদ্ধতির চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভাগ, একাডেমিক, পরিবহন, হল ও কাগজপত্র উত্তোলনসহ যাবতীয় ফি অনলাইনে প্রদান করতে পারবেন শিক্ষার্থীরা। এ লক্ষ্যে ইতোমধ্যে এটির ট্রায়াল প্রসেসের কাজও চলমান বলে জানিয়েছে আইসিটি সেল।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীদের যাবতীয় ফি প্রদানের একমাত্র মাধ্যম হলো ইবির অগ্রণী ব্যাংক। ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ফি জমা দিতে হয় শিক্ষার্থীদের। এক্ষেত্রে অনেক সময় ফি জমা দেওয়া নিয়ে ঘটছে বাকবিতণ্ডা ও হাতাহাতির মতো ঘটনা। এছাড়া তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হওয়ার মতো ঘটনাও ঘটছে। পরীক্ষার সময় শিক্ষার্থীদের এই ভোগান্তির মাত্রা আরো বেড়ে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় দুর-দূরান্ত থেকে নতুন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। এসব ভোগান্তি নিরসনে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিকট ফি প্রদানের সিস্টেমকে অনলাইন মোবাইল ব্যাংকিং এর আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি। তবে এবার শিক্ষার্থীদের দাবি এবং ভোগান্তির বিষয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

আইসিটি সেল সূত্র জানিয়েছে, এই পদ্ধতি চালু হলে অগ্রণী ব্যাংকের মোবাইল অ্যাপস এর মাধ্যমে সকল প্রকার ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। যদি কোন শিক্ষার্থীর অগ্রণী ব্যাংকে একাউন্ট না থাকে সেক্ষেত্রে অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে। তবে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ১.৪ শতাংশ অতিরিক্ত চার্জ কাটা হবে। এছাড়া ইচ্ছে করলে শিক্ষার্থীরা কোন প্রকার চার্জ পরিশোধ ছাড়াই পূর্বের ন্যায় ব্যাংকে গিয়ে ফি প্রদান করতে পারবেন। অনলাইন মোবাইল ব্যাংকিং চালু করতে ইতোমধ্যে ২০১৭-১৮ থেকে ২০২১ ২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি করে তা অগ্রণী ব্যাংকে পাঠানো হয়েছে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘এই কাজটি করার জন্য আইসিটি সেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। ইতিমধ্যে ডাটাবেজ প্রস্তুত করে সংশ্লিষ্টদের দিয়েছি। ব্যাংক একটি ডেমো তৈরি করেছে, সেটা আমাদের ও প্রশাসনকে দেখাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সকল বিভাগ, হল ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এটির আওতায় আনা হবে। সবকিছু ঠিক থাকলে অতি শীঘ্রই এই পদ্ধতি চালু করা সম্ভব বলে আশা করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংকে সব ডাটা দিয়ে দিয়েছি। আশা করি খুব শীঘ্রই শিক্ষার্থীরা এটির সুফল পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

অনলাইনেই যাবতীয় ফি জমা দিতে পারবেন ইবি – শিক্ষার্থীরা।।

আপডেট সময় : 12:15:57 pm, Tuesday, 12 September 2023