Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

মোংলা বন্দরের সিবিএ নির্বাচন না দেওয়ার পায়তারা – কর্মচারীদের মধ্যে চরম  অসন্তোষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:02:01 pm, Tuesday, 12 September 2023
  • 336 বার পড়া হয়েছে

মোংলা বন্দরের সিবিএ নির্বাচন না দেওয়ার পায়তারা - কর্মচারীদের মধ্যে চরম  অসন্তোষ।।

মোঃ রুবেল খান

মোংলা বাগেরহাট।।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন যথাসময়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিন পূর্বে তফসিল ঘোষণা দেওয়ার বিধান থাকলেও সেটি করা হয়নি। সিবিএ’র বর্তমান নেতারা এনিয়ে নানা তালবাহনা করায় বন্দর কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে শ্রম অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থায় অভিযোগ জমা পড়েছে।

অভিযোগের সুত্রে জানা যায়, সর্বশেষ গত ২০২১ সালের ১৭ অক্টোবর দুই বছরের জন্য নির্বাচন হয় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ)। গঠনতন্ত্র অনুযায়ী সে নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিন পূর্বে সেই কার্যনির্বাহী পরিষদ তফসিল বা নতুন নির্বাচন অনুষ্ঠানে সকল কার্যক্রম গ্রহন করবে। কিন্তু ইতোমধ্যে তফসিলসহ কোন কার্যক্রম গ্রহণ না করে বর্তমান পরিষদ নির্বাচন না দিতে নানা তালবাহানা করছে। তাতে যথাসময়ে নির্বাচন না হওয়ার আশংকা করা হচ্ছে। আর সে নির্বাচন না দেওয়ায় বন্দরের কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত অভিযোগ পেয়েছেন স্বীকার করে রেজিষ্টার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী পরিষদই যথাসময়ে নির্বাচন দিবেন। এটা তাদের দায়িত্ব। শ্রম দপ্তর এই নির্বাচনে আইনগত সকল কার্যক্রমের তত্বাবধায়ন করবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে যথাসময়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু দাবি করে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে সরকারিভাবে নিষিদ্ধ। জাতীয় নির্বাচনের পরে হবে’।

এদিকে সিবিএর সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজ ও যুগ্ম সম্পাদক মতিউর রহমান সাকিব বলেন, গঠনতন্ত্রে ২৬ নম্বর ধারা মোতাবেক ৪৫ দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করার বিধান থাকলেও বর্তমান পরিষদ এখনও তা করেনি। গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণার সময় পার হয়ে গেছে। বর্তমান পরিষদের নেতারা যথাসময়ে নির্বাচন না করতেই এমন তালবাহানা করছেন। তবে নির্বাচন না দেওয়ায় কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে সচল বন্দরের উন্নয়ন গতিধারা ব্যহত হবে বলেও জানান তারা। তাই অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তারা আরও বলেন, এর ব্যতিক্রম হলে বিক্ষোভ সমাবেশসহ নানা আন্দোলন করে সিবিএ ভবন তালাবদ্ধ করে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরের সিবিএ নির্বাচন না দেওয়ার পায়তারা – কর্মচারীদের মধ্যে চরম  অসন্তোষ।।

আপডেট সময় : 12:02:01 pm, Tuesday, 12 September 2023