Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

রূপগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার সংবাদ সম্মেলন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:11:18 pm, Friday, 1 September 2023
  • 264 বার পড়া হয়েছে

রূপগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার সংবাদ সম্মেলন।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বৌড়ারটেক এলাকায় পেট্রোল ঢেলে চার যুবকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল ১সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় পশি রাহাত স্টলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আগুনে দগ্ধ সুমন মিয়ার স্ত্রী ও মামলার বাদী সিলমী জাহান যুথি, সুমনের পিতা শাহজাহান, মাতা ফুলমতি বেগম, বোন ইয়াছমিন আক্তার, এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া ও মোস্তফা মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে সিলমী জাহান যুথি বলেন, গত ২৭ আগষ্ট বিকেল পাঁচটায় পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের বৌড়ারটেক এলাকায় একটি টিনের একচালা নতুন দোকানে অপকর্মের অভিযোগে গুতিয়াবো এলাকার ব্যবসায়ী সুমন মিয়া প্রতিবাদ করে। রাত সাড়ে আটটায় সুমন মিয়া তার বন্ধু মুরাদ(২১), মোবারক হোসেন(২২), রিফাত মিয়ার(২০) সঙ্গে বাড়ি যাওয়ার পথে এ ঘটনায় রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া তাদের গতিরোধ করে। পরে মামুনের মালিকানাধীন পার্শবর্তী তেলের দোকানে তাদের নিয়ে যায়। সেখানে অবস্থানকারী ২০/৩০ সদস্যের একদল সন্ত্রাসী চাপাতি, রামদা, ছেনদা, ছুরি, এসএস স্টীলের পাইপ, লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ঘেরাও করে হামলা চালায়। এ সময়ে তাদের সঙ্গে থাকা লক্ষাধীক টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে সুমনদের উপর গ্যালন ভর্তি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আগুনে সুমন, মুরাদ, মোবারক হোসেনের সমস্ত শরীর ও রিফাতের দুই হাত-পা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দগ্ধ সুমন মিয়ার স্ত্রী সিলমী জাহান যুথি বাদী হয়ে চারজনকে নামীয় ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের অবিলম্ভে গ্রেফতার করতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে তারা জানান।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, আগুনে দগ্ধদের অবস্থা এখনও সংকটাপন্ন। রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

রূপগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার সংবাদ সম্মেলন।।

আপডেট সময় : 05:11:18 pm, Friday, 1 September 2023