Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

দিন দিন বেড়েই চলেছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:31:54 am, Monday, 31 July 2023
  • 212 বার পড়া হয়েছে

দিন দিন বেড়েই চলেছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা

স্টাফ রিপোর্টার ভোলা।।

দিন দিন বেড়েই চলেছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা। দিন যত যাচ্ছে ততোই দ্বীপ জেলা ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এপর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন মোট ২৮০ জন। এদিকে জেলার প্রধান এই হাসপাতালে জনবল এবং শয্যা সংকট থাকায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কতৃপক্ষকে।

সামান্য জ্বর কিংবা পেটে ব্যথা, মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকের ডেঙ্গু ধরা পড়ছে। আবার ইনফ্লুয়েঞ্জাসহ অন্যান্য জ্বরের ও বেশ প্রকোপ দেখা যাচ্ছে। যা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ভোলায় শহর হোক আর গ্রাম হোক প্রায় প্রতিটি ঘরে বছরের এই সময়টায় জ্বরে আক্রান্ত রোগী দেখা যায়। তবে তুলনামূলক হারে এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার অনেক বেশি। আবার আক্রান্তদের মধ্যে অনেক রোগী হাসপাতালে আসেন না। রোগীর অবস্থা একটু বেশি খারাপের দিকে গেলে তবেই তাকে হাসপাতালে আনা হয়। তা না হলে বাড়িতেই তারা চিকিৎসা নিচ্ছেন। তবে বেশির ভাগই ডেঙ্গু ধরার পর হাসপাতালে ভর্তি হয় বলে জানা যায়।

রোগীর এক স্বজন বলেন, এখানের চিকিৎসা মোটামুটি ভালো। ডাক্তাররাও খোঁজখবর নিচ্ছেন। তবে এখানের বাথরুমের একেবারেই দুরাবস্থা। পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড দুটোতেই লম্বা সিরিয়াল ধরতে হয়। এ যেন রীতিমতো আরেক বিরম্বনা।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগী বলেন,এখানে ভর্তি হতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এখানে প্রচুর ডেঙ্গু রোগী আসছে প্রতিদিন। তারপরও আলহামদুলিল্লাহ আমি সিট পেয়েছি। এখানকার চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো। ডাক্তাররা যথেষ্ট খোঁজখবর নিচ্ছেন।

জানা যায়,ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে বেড রয়েছে ২৪টি। রোগীর চাপ বেশি থাকায় আরও ৮টি বেডের ব্যবস্থা করা হয়েছে। তারপরও চিকিৎসা নিতে এসে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে অবস্থান করতে হচ্ছে। এদিকে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে রোগীদের।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মনিরুল ইসলাম বলেন,জনবল সংকট থাকলেও ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের চিকিৎসায় কোনরকম অবহেলা করা হচ্ছে না। তবে শুধু জ্বর হলেই ডেঙ্গু আক্রান্ত হয়না। জ্বর ছাড়াও অনেক রোগী ডেঙ্গু আক্রান্ত বলে সনাক্ত করা হচ্ছে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে ভোলা পৌর এলাকায় মশা নিধনের জন্য বিভিন্ন এলাকায় ঔষধ ছিটানো হচ্ছে বলে জানা গেছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ

দিন দিন বেড়েই চলেছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা।।

আপডেট সময় : 11:31:54 am, Monday, 31 July 2023