Dhaka , Friday, 5 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হলেন ড. মুহিবুল্লাহ শাহিন গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড ২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইবিতে তরুণ লেখক ফোরামের লেখক সম্মেলন অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:10:24 pm, Sunday, 30 July 2023
  • 316 বার পড়া হয়েছে

ইবিতে তরুণ লেখক ফোরামের লেখক সম্মেলন অনুষ্ঠিত।।

ইবি প্রতিনিধি।।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে প্রায় তিন শতাধিক তরুণ লেখকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান-২০২৩’ । রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সম্মেলনে ফোরামের সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ধনঞ্জয় কুমার ও কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়। এছাড়াও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে প্রতিষ্ঠাতা সভাপতি জাহানুর ইসলাম, বর্তমান সভাপতি নেজাম উদ্দীন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, ইবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান, ফোরামের সিনিয়র সদস্য আব্দুর রউফ, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, লেখক ফোরাম ইবি শাখার সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, লেখক ফোরাম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন তরুণ লেখক ও সঙ্গীত শিল্পী তবীব মাহমুদ।

ফোরামের প্রচার বিষয়ক সম্পাদক তুহিন বাবু ও সম্পাদকীয় পর্ষদের সদস্য রুখসানা খাতুন ইতির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘লেখকরা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা মননের নির্মাতা। তারা যেভাবে আমাদের আত্মাকে ও মনকে নির্মাণ করে, একটা জাতি ঠিক সেভাবে সেইদিকে ধাবিত হয়। এই নির্মাতাদের প্রধান শক্তি হচ্ছে কলম ও তাদের চিন্তাধারা।’

তিনি আরও বলেন, ‘একটা জনগোষ্ঠীকে গড়ে তুলার জন্য এ তরুণ লেখকদের প্রয়োজন। তবে আমাদের দেশে তরুণ লেখদের বড়ই অভাব। এই অভাবকে আমাদের পূরণ করে নিতে হবে।’

অনুষ্ঠানে ফোরামের নবীন সদস্যদের ব্যাজ ও কলম প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২৩ জুলাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর টানা চার বার ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করার পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারেও কাজ করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর

ইবিতে তরুণ লেখক ফোরামের লেখক সম্মেলন অনুষ্ঠিত।।

আপডেট সময় : 01:10:24 pm, Sunday, 30 July 2023