Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

শেখ হাসিনা মানুষের মুখে হাঁসি ফোটান,খালেদা জিয়া এতিমের টাকা মেরে খান- এনামুল হক শামীম এমপি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:46:05 am, Friday, 28 July 2023
  • 372 বার পড়া হয়েছে

শেখ হাসিনা মানুষের মুখে হাঁসি ফোটান,খালেদা জিয়া এতিমের টাকা মেরে খান- এনামুল হক শামীম এমপি।।

শরীয়তপুর,২৮ জুলাই,শুক্রবার ।।

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মেহনতী মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা। তিনি মানুষের মুখে হাঁসি ফোটান। প্রতিটি মানুষের একটি স্বপ্নের বাড়ি থাকে। কিন্তু বাংলাদেশে অনেক ভূমিহীন ও গৃহহীন রয়েছে। সেইসব অসহায় ভূমিহীন ও গৃহহীনদের স্বপ্নপূরণ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর করে দিচ্ছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আর খালেদা জিয়া এতিমের টাকা মেরে খান। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার দ্বায়ে সাজাপ্রাপ্ত আসামী হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় বাসায় থাকতে পারছেন।

আজ শরীয়তপুরের সখিপুর৷ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ১’শ পরিবারের মাঝে ২’শ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।

উপ-মন্ত্রী  বলেন, দেশের মানুষের ভোটে বিএনপির আস্থা নেই। বিএনপি’র আস্থা শুধু বিদেশীদের ওপর। তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করতে ব্যস্ত। কারণ, তারা (বিএনপি) আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসেনি, তারা বন্দুকের নল ঠেকিয়ে, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিল। এখন আবারও আন্দোলনের নামে মানুষ হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তবে দেশের মানুষ আগুন সন্ত্রাসীদের দল ও ক্ষমতায় থাকতে দেশের অর্থ লুন্ঠনকারীদের দল বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। জনগণ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সহ-সভাপতি আনোয়ার বালা, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরকার, সদস্য বাবুল পাইক প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

শেখ হাসিনা মানুষের মুখে হাঁসি ফোটান,খালেদা জিয়া এতিমের টাকা মেরে খান- এনামুল হক শামীম এমপি।।

আপডেট সময় : 10:46:05 am, Friday, 28 July 2023