Dhaka , Wednesday, 3 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ জিয়ার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা সেল গঠন করা প্রয়োজন:- ডা. শাহাদাত হোসেন সিএমপি, কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এক কোটি আটানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার আশি টাকা আত্মসাৎ মামলায় ঘটনায় জড়িত আসামী গ্রেফতার পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যা; সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামের চরাঞ্চলে ৫টি গরু ও ২৫টি ছাগল কুরবানি দিল আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

 উল্লাপাড়ায় আরবি বিশ্ববিদ্যালয়ের চিঠি কয়ড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে ৭ কর্মদিবসের মধ্যে পদ হস্তান্তরের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:05 pm, Tuesday, 25 July 2023
  • 232 বার পড়া হয়েছে
মোঃ সৌরভ হোসাইন (সবুজ) স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম শাহজাহান আলীর চাকুরি শেষে পদে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ বৈধ নয় বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামোর প্রবিধান ভঙ্গ করে গর্ভনিং বডির সভাপতি গত ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অবৈধ চুক্তিভিত্তিক অধ্যক্ষ পদের নিয়োগের জন্য আবেদন করেন। আবেদনটি শিক্ষানীতির বর্হিভূত হওয়ায় গত ১৯ জুলাই বুধবার আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আগামী ৭ কর্ম দিবসের মধ্যে অধ্যক্ষ পদ বিধি সম্মতভাবে হস্তান্তর করার নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেন মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষকে। এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলছেন চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ বিধি সম্মত নয়, প্রতারণার সামিল।  
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক জানান, কয়ড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহজাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও নানা অনিয়মের ব্যাপক অভিযোগ রয়েছে। বেশকিছু জাতীয় দৈনিক পত্রিকায় তার অপকর্ম তুলে ধরে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানা প্রতিবেদন প্রকাশ পায়। তিনি বোর্ড পরীক্ষা সহ নানাবিধ দুর্নীতির সঙ্গে জড়িত। কয়ড়া স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ও মাদ্রাসার গর্ভনিং বডির দুর্নীতিবাজ সভাপতি মজির উদ্দিনের সাথে প্রতারক অধ্যক্ষ শাহজাহান যোগসাজশ করে অবৈধ এই চুক্তিভিত্তিক পদে থাকার ষড়যন্ত্র করছে। মামলাবাজ সুচতুর এই অধ্যক্ষ শাহজাহান সুকৌশলে অধ্যক্ষের চেয়ার অবৈধ ভাবে দখল করে রেখেছেন বলে তিনি অভিযোগ করে জানান।
অবৈধ চুক্তিভিত্তিক আবেদনকারী অধ্যক্ষ মাওলানা এম শাহজাহান আলীর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, অধ্যক্ষ পদ না ছেড়ে গর্ভনিং বডির রেজুলেশনে অনুমতি নিয়ে মাদ্রাসার সভাপতি আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন। বিধিতে আছে কিম্বা বিধি সম্মত কি-না জানতে চাইলে তিনি বলেন, অনেক কিছুই তো বিধিতে থাকে না। এব্যাপারে আমি উচ্চ আদালতে রিট আবেদন করেছি। 
কয়ড়া স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ও মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি মোঃ মজির উদ্দিন মুঠোফোনে কথা হলে তিনি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চিঠি পায়নি বলে সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়েই অপর প্রান্ত থেকে মোবাইল ফোনের লাইন কেটে দেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, বর্তমান শিক্ষানীতিতে চাকুরি শেষ হলে পদে থাকার ও চুক্তিভিত্তিক নিয়োগের আর কোন সুযোগ নেই। এব্যাপারে মাদ্রাসার সভাপতি ও কথিত অধ্যক্ষকে গত ১৯ জুলাই তারিখের এক চিঠিতে ৭ কর্ম দিবসের মধ্যে বিধিমোতাবেক অধ্যক্ষের পদ হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি

 উল্লাপাড়ায় আরবি বিশ্ববিদ্যালয়ের চিঠি কয়ড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে ৭ কর্মদিবসের মধ্যে পদ হস্তান্তরের নির্দেশ

আপডেট সময় : 07:14:05 pm, Tuesday, 25 July 2023