Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

রূপগঞ্জে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ীরূপ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:38:41 pm, Tuesday, 4 July 2023
  • 205 বার পড়া হয়েছে

রূপগঞ্জে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ীরূপ

মোঃআবু কাওছার মিঠু
(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, তারাবো, মুড়াপাড়া, রূপগঞ্জ, দাউদপুর ও ভোলাবো এলাকার নিন্মাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ীরূপ নিয়েছে। রাস্তা-ঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি ঢুকে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোন কোন স্থানে অব্যাহত বৃষ্টিতে সেতুর সংযোগ সড়ক ডুবে গেছে। রূপগঞ্জের চোরাবো-সমু মার্কেট সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টি বেশি হওয়ায় বালু ও শীতলক্ষ্যাসহ নদ নদীর পানীও বেড়েছে। তারাবো পৌরসভার নিন্মাঞ্চলের বসতঘরে হাঁটু সমান পানি। গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট, মাহনা, কেশাবো, কালী, শিংলাবো, নতুন বাজারসহ আশপাশের এলাকার নিন্মাঞ্চলে হাঁটু সমান পানি। কোন কোন স্থানে কোমর সমান পানি জমে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তাতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। কয়েকটি বিদ্যালয়ের মাঠে পানি ডুকেছে। রাস্তার বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। এদিকে পানি নি:ষ্কাশনের জন্য বেশ কিছু সেচ মেশিন বসানো হয়েছে।

মুুড়াপাড়া ইউপি সদস্য আলম হোসেন বলেন, দড়িকান্দী, গঙ্গানগর, কুলীনপাড়া, সরকারপাড়া এলাকার নিন্মাঞ্চলের ঘর বাড়িতে পানি উঠেছে। তলিয়ে গেছে কৃষকদের ফসলি জমি। মুড়াপাড়া ইউপি সদস্য মানিক মিয়া বলেন, স্থানীয় শিল্প কারখানা অপরিকল্পিভাবে স্থানে স্থানে বাঁধ নির্মাণ করায় ও বর্জ্য ফেলে পানি নি:ষ্কাশনের খাল বন্ধ করে দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ বলেন, জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। নিচু এলাকার রাস্তা-ঘাট তলিয়ে গেছে। মঙ্গলখালী, মুকিবনগর, বানিয়াদী, ফরিদআলীরটেক, মীরকুটিরছেঁও, মাছিমপুর, মীরগদায়, বাড়ৈইপাড়াসহ আশপাশের নিন্মাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দায়ী শিল্প কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে পানি নি:ষ্কাশনের স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন বলেন, শীতলক্ষ্যা নদীর পানি বাড়ছেই। তবে বিপদসীমার ১ দশমিক ৫৩ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প বøক-১ এর চারটি সেচ পাম্প দিয়ে সার্বক্ষণিক পানি নি:ষ্কাশন করা হচ্ছে। আর ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি উন্নতির দিকে যাবে।
রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূর বলেন, শাক-সবজি ও রোপা আমনের বীজতলার আংশিক ক্ষতি হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রকোশলী মোঃ জামাল উদ্দীন বলেন, অতি বর্ষণে ও পাহাড়ী ঢলে পানি বেড়ে যাওয়ায় চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। রাস্তা ঘাটের ক্ষতি হয়েছে। তবে পানি নি:ষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, পৌরসভার ভেতরে পানি নি:ষ্কাশনের জন্য ৩১ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এ খাল দিয়ে যাত্রামুড়ার পাম্পহাউজের ৩টি ও রূপসী পাম্পহাউজের ৩টি পাম্প দিয়ে দিনরাত পানি নি:ষ্কাশন করা হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সকলেই সার্বক্ষণিক কাজ করছেন। আগামী দুই তিন দিনের মধ্যেই জলাবদ্ধতা নিরসন হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। সেচ প্রকল্পের পাম্পগুলো দিনরাত পানি নি:ষ্কাশন করছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পানি নি:ষ্কাশনের কাজ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

রূপগঞ্জে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ীরূপ

আপডেট সময় : 01:38:41 pm, Tuesday, 4 July 2023