Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ইউপি চেয়ারম্যান – গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 03:54:07 pm, Sunday, 28 May 2023
  • 264 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) রাতে ঢাকার পল্টন ইম্পেরিয়াল হোটেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে।

ভিডিওতে আবদুর রহমান বলেছিলেন, ‘উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনান্য দেশের কোন প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায় ফুলেল মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় জুতার মালা দিয়ে তাকে বরণ করা হয়। আমি মনিকরি এখন শেখ হাসিনা বিএনপিকে বিরোধী দল মনে করেন না, শেখ হাসিনা মনের করতেছেন বিরোধী দল মনে হয় আমেরিকা।’

তিনি আরও বলেন, কেউ কেউ বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে মজা নিতেছেন, অথচ যার মা এক এগারো থেকে এখনও পর্যন্ত কারাবন্দি হয়ে আছেন। আর তারেক রহমান লন্ডনে যে অবস্থায় আছেন তা কারাবন্দি থেকে অনেক অনেকগুণ বেশি। তার ওই উদ্ধত্যপূর্ণ বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। এরপর চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার জোর দাবী জানানো হয় আওয়ামীলীগ সহ সহয়োগী সংগঠনের পক্ষ থেকে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে সেনবাগ থানার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ইউপি চেয়ারম্যান – গ্রেপ্তার

আপডেট সময় : 03:54:07 pm, Sunday, 28 May 2023