Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

ঈদগাঁওতে শিশু সাজ্জাদ হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি পিতামাতার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:08:10 pm, Wednesday, 24 May 2023
  • 236 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বোয়ালখালিতে শিশু সাজ্জাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়মাস পেরিয়ে গেলেও বিচারের বাণী নিভৃতে কাঁদছে। চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের পর শিশুটির পিতামাতা অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। উল্টো মামলার আসামিপক্ষের লোকজন নিহত শিশুর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করছে।

জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর সাতজুলাকাটা গ্রামের নুরুল হুদার শিশুপুত্র সাজ্জাদ হোসেন বান্ডির (১৩) সাথে প্রতিবেশী আবদুস সালাম টুইল্যার শিশুপুত্র নুরুল আজিম কালুর মধ্যে ঝগড়া হয়। এই ঘটনার জের ধরে কালুর পিতা টুইল্যা পরদিন ২৪ সেপ্টেম্বর শিশু সাজ্জাদকে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপকহারে লাথি, কিল ও ঘুষি মারে এবং গলাটিপে হত্যার চেষ্টা করে। এর একদিন পর সাজ্জাদ ঈদগাঁওর একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।

নিহত শিশুটির পিতা ও মামলার বাদী নুরুল হুদা বলেন- ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আবদুস সালাম টুইল্যা, তার সন্ত্রাসী পুত্র মোহাম্মদ আলম ও নুরুল আজিম কালু এবং টুইল্যার স্ত্রী মিনুয়ারা বেগম মিলে আমার শিশুপুত্রের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে। প্রচন্ড মারের আঘাতে আমার সন্তান সাজ্জাদ এর একদিন পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায়’।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলাটির স্বাক্ষী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার কবির আহমদ বলেন- ‘ঘটনার দিন বিকেলে একটি প্রয়োজনীয় কাজ শেষে ফেরার পথে শিশু সাজ্জাদকে মারধর ও গলাটিপে হত্যার লোমহর্ষক দৃশ্য দেখি’।

মামলার তদন্ত কর্মকর্তা ও ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল সরকার বলেন- ‘মামলাটির তদন্ত অনেকটা শেষ পর্যায়ে। শীঘ্রই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে’।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম কবির জানান- শিশু সাজ্জাদ হত্যামামলার প্রধান দুই আসামি ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি

ঈদগাঁওতে শিশু সাজ্জাদ হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি পিতামাতার

আপডেট সময় : 10:08:10 pm, Wednesday, 24 May 2023